Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতে ডাকাতি করালেন তরুণী

agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৯:৫০
প্রেমিককে দিয়ে নিজের বাড়িতে ডাকাতি করালেন তরুণী

অভিযুক্ত আরিবা ও তার প্রেমিক আরশাদ ওয়ারসি।

ব্যবসায়ী পিতার বাড়িতে প্রেমিককে ডাকাতির কাজে সহযোগিতার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ওই তরুণীর প্রেমিকসহ আরও চারজন। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদের এ ঘটনায় তুমুল আলোচনা শুরু হয়েছে ভারত জুড়ে।

পুলিশের বরাতে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুরাদাবাদের পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির। ভিন্ন জাতের হওয়ায় গত সাত-আট বছর ধরে চলা তাদের এই সম্পর্ক মেনে নেননি ইমরান।

এতে বাড়ি থেকে টাকা লুট করে নতুন জায়গায় জীবন শুরু করার পরিকল্পনা করে প্রেমিকযুগল। পরিকল্পনা অনুযায়ী, বাড়িতে কত টাকা রাখা আছে সেই তথ্য প্রেমিককে জানান আরিবা। এমনকি এক মাস আগেই আরশাদকে বাড়ির প্রধান ফটকের চাবিও সরবরাহ করেন তিনি। ঘটনার রাতে বাড়ির ডিজিটাল লকটি ভেতর থেকে খুলে দেন, যাতে সহজেই ঘরে প্রবেশ করতে পারে ডাকাতরা।

মুরাদাবাদ থানার পুলিশ জানায়, গত ১১ মে ভোর ৪টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলে একদল ডাকাত। অল্প সময়ের মধ্যেই প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নগদ এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

প্রমাণ যাতে না থাকে সেজন্য যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিআরটিও সঙ্গে নিয়ে যায় তারা। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন ইমরান, তার স্ত্রী সীমা এবং তাদের দুই ছেলে ও দুই মেয়ে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদঘাটনে চারটি বিশেষ দল গঠন করা হয়।

আজ শুক্রবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭ লাখ ২৪ হাজার রুপি, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি টাকা ও অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচজনকেই আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।

এদিকে নিজের মেয়ের এমন বিশ্বাসহীনতায় বিস্ময়ের ছায়া নেমে এসেছে ব্যবসায়ী ইমরানের পরিবারে।


ডাকাতিতরুণীবাড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!