Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কেজরিওয়ালকে ছেড়ে মোদির হাত ধরলেন হারভজন সিংসহ ৭ এমপি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৮
শেয়ার করুন:
কেজরিওয়ালকে ছেড়ে মোদির হাত ধরলেন হারভজন সিংসহ ৭ এমপি

বাম থেকে হারভজন সিং, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান

ভারতের রাজনীতিতে শুক্রবার ঘটল বড় পরিবর্তন। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার হারভজন সিংসহ ৭ সংসদ সদস্য।

রাজ্যসভায় আম আদমি পার্টির ১০ জন সংসদ সদস্য ছিলেন। দল পরিবর্তন করা ৭ জনের মধ্যে রয়েছেন হেভিওয়েট সংসদ সদস্য রাঘব চাড্ডাও।

দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য হারভজন সিংকে ২০২২ সালে পাঞ্জাব থেকে রাজ্যসভার পাঁচজন প্রার্থীর একজন হিসেবে মনোনীত করেছিল আম আদমি পার্টি।

প্রায় চার বছরের মেয়াদের পর এখন তিনি রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে যোগ দিয়ে নিজের রাজনৈতিক অবস্থানে এনেছেন বড় পরিবর্তন।

সংসদীয় কার্যক্রমে হারভজন তুলনামূলকভাবে নীরব ভূমিকা রাখলেও, তার এই দলবদল ভবিষ্যতে দিতে পারে আরও সক্রিয় রাজনৈতিক ভূমিকার ইঙ্গিত।

এই ঘটনাকে আম আদমি পার্টি (এএপি) ও এর নেতা অরবিন্দ কেজরিওয়ালের জন্য দেখা হচ্ছে বড় ধাক্কা হিসেবে।

রাঘব চাড্ডা দাবি করেছেন, এএপির রাজ্যসভার প্রায় দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।

বর্তমানে এএপির রাজ্যসভায় ১০ জন সদস্য রয়েছেন, যাদের বড় একটি অংশ পাঞ্জাব থেকে নির্বাচিত।

সিনিয়র এএপি সংসদ সদস্য অশোক মিত্তল ও সন্দীপ পাঠকের সঙ্গে সংবাদ সম্মেলনে চাড্ডা জানান, তিনি ১৫ বছর দলকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখন মনে করছেন দলটি ‘সৎ রাজনীতি’ থেকে সরে গেছে।

তিনি বললেন, ‘যে এএপির জন্য আমি জীবনের ১৫ বছর দিয়েছি… এখন সেই দল সৎ রাজনীতি থেকে সরে গেছে। আমি ভুল দলে সঠিক মানুষ। তাই দল ছেড়ে যাচ্ছি মানুষের কাছাকাছি।’

চাড্ডা অভিযোগ করেন, দিল্লিতে ক্ষমতায় আসার পেছনে যে দুর্নীতিবিরোধী আদর্শ ছিল, দলটি সেখান থেকে সরে গেছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এএপি নেতা সঞ্জয় সিং সংবাদ সম্মেলন করে সাতজন সংসদ সদস্যের তীব্র সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বে বিজেপি “অপারেশন লোটাস” চালাচ্ছে, যা সস্তা রাজনীতির খেলা এবং পাঞ্জাবে ভগবন্ত মান সরকারের ভালো কাজকে বড় পরিসরে বাধাগ্রস্ত করার চেষ্টা।’

ভারতআম আদমি পার্টিকেজরিওয়ালহারভজন সিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু