Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দাবি না মানলে ভারত জুড়ে মেটার বিরুদ্ধে বিক্ষোভের হুঁশিয়ারি কংগ্রেসের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:২৩
শেয়ার করুন:
দাবি না মানলে ভারত জুড়ে মেটার বিরুদ্ধে বিক্ষোভের হুঁশিয়ারি কংগ্রেসের

ছবি: রয়টার্স

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটাকে সাত দিনের সময়সীমা দিয়েছে। বিরোধী নেতাদের এবং সরকারের সমালোচকদের অ্যাকাউন্টে আরোপ করা বিধিনিষেধ তুলে না নিলে দেশ জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

এই দাবি শুক্রবার জানানো হয়। এর আগে রাজনৈতিক সেন্সরশিপের অভিযোগে কংগ্রেসের যুব সংগঠন তিনটি শহরে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের (আইওয়াইসি) সভাপতি উদয় ভানু চিব ও জ্যেষ্ঠ নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচকদের কণ্ঠরোধের অভিযোগ তোলে দলটি।

বিক্ষোভের পর ওই দুই নেতার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হলেও সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও সরকারের অন্য সমালোচকদের হাজারো অ্যাকাউন্ট এখনো বিধিনিষেধের আওতায় রয়েছে বলে রয়টার্সকে জানান আইওয়াইসির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক কর্মকর্তা মনু জৈন।

হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে শুক্রবার ভাঙচুর চালান কংগ্রেসকর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ান তারা। ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে মেটার কার্যালয়ের বাইরে দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে স্লোগান লেখেন তারা। উত্তর ভারতের বাণিজ্যিক কেন্দ্র গুরুগ্রামেও বিক্ষোভ করেন কংগ্রেসকর্মীরা।

এক্সে প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস। মেটাকে সতর্ক করে রবিবার দলটি জানায়, দাবি পূরণের জন্য আর মাত্র ছয় দিন বাকি। মেটার কনটেন্ট নিয়ন্ত্রণের নীতিও প্রশ্নবিদ্ধ করে কংগ্রেস অভিযোগ করেছে, মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্দেশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

কংগ্রেসকর্মীদের বিরুদ্ধে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে ভাঙচুর চালানোর অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি।

কংগ্রেস মেটার স্বচ্ছতাবিষয়ক প্রতিবেদনের তথ্য তুলে ধরে জানায়, শুধু চলতি বছরের প্রথম ছয় মাসেই ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত পুরো বছরে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। তবে এসব পরিসংখ্যানে বিভিন্ন ধরনের কনটেন্টের ওপর আরোপ করা বিধিনিষেধ অন্তর্ভুক্ত; এর মধ্যে রাজনৈতিক অ্যাকাউন্ট কতটি, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

মেটা জানিয়েছে, অধিকাংশ বিধিনিষেধই এমন কনটেন্টের ওপর আরোপ করা হয়েছে, যা ভারতীয় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আগেভাগেই সীমিত করতে হয়। বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নয়াদিল্লির বক্তব্য, স্থানীয় আইন প্রয়োগ এবং জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ম আরও কঠোর করেছে ভারত। নতুন নিয়মে, নির্দিষ্ট শর্ত পূরণ করে এমন নোটিশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে অবৈধ কনটেন্ট সরাতে হবে প্ল্যাটফর্মগুলোকে। আগে এ সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।

সূত্র: আরটি

মেটাফেসবুকভারতকংগ্রেসবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার