Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে ‘যে কোনো সময়, যে কোনো স্থানে’ আলোচনায় প্রস্তুত সরকার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৭:০৮
দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে ‘যে কোনো সময়, যে কোনো স্থানে’ আলোচনায় প্রস্তুত সরকার

আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন- রয়টার্স

চার দিনের টানা বিক্ষোভের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমঝোতার বার্তা দিল ভারতের কেন্দ্রীয় সরকার। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও আন্দোলনকারীদের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে ‘যে কোনো সময়, যে কোনো স্থানে’ আলোচনায় বসতে সরকার প্রস্তুত। একই সঙ্গে তিনি দাবি করেছেন, গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আন্দোলনকারীদের কাছে চার দফা পাঠানো হয়েছে আলোচনার প্রস্তাব।

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের চতুর্থ দিনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবিগুলো নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চায় সরকার।

তিনি জানান, গত মঙ্গলবার থেকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের কাছে চারবার আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, আন্দোলনকারীদের সুবিধাজনক সময় ও স্থানে আলোচনায় বসতে প্রস্তুত কেন্দ্র।

জিতেন্দ্র সিং বললেন, ‘নবীন প্রজন্মের বন্ধুদের প্রতি সরকারের বার্তা স্পষ্ট। আপনাদের সুবিধাজনক সময়ে, যে কোনো বিষয়ে, যে কোনো স্থানে আলোচনায় বসতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেছেন, আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষেরই অহংকার বা অনড় অবস্থান রাখা উচিত নয়। কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডার বাসভবন, তার কার্যালয় কিংবা উভয় পক্ষের সম্মত অন্য যেকোনো স্থানেও বৈঠক হতে পারে। প্রয়োজনে তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন বলে জানান। তার ভাষ্য, সংলাপের মাধ্যমেই ধীরে ধীরে সংকটের সমাধান সম্ভব।

এদিকে বৃহস্পতিবার সকালে পরীক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।

তবে সরকারের এই উদ্যোগের পরও আন্দোলন থামেনি। নিট প্রশ্নফাঁসের ঘটনার দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার আলোচনায় আগ্রহী হলে যন্তর মন্তর বা অন্য কোনো নিরপেক্ষ স্থানে এসে আলোচনা করতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও অনড় অবস্থানে রয়েছেন তারা।

সূত্র: আজকাল

ককরোচ আন্দোলনআলোচনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!