Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ, অ্যাকাউন্ট ব্যান

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৯:০৮
ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ, অ্যাকাউন্ট ব্যান

সংগৃহীত ছবি

ভারতের তরুণদের ক্ষোভ, বেকারত্ব, পরীক্ষা দুর্নীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে তৈরি হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপিকে ঘিরে বিতর্ক আরও তীব্র হল। প্রথমে এক্স অ্যাকাউন্ট বন্ধ, তারপর ইনস্টাগ্রাম পেজ সরিয়ে দেওয়া, আর এবার বন্ধ হয়ে গেল সংগঠনের ওয়েবসাইটও। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

শনিবার অভিজিৎ দাবি করেন, ‘সিজেপির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, সরকারের সমালোচনা করলেই এখন চালানো হচ্ছে ডিজিটাল দমননীতি।’

তিনি বললেন, ‘সরকার তেলাপোকাকে এত ভয় পাচ্ছে কেন? আমাদের অপরাধ শুধু আমরা ভবিষ্যৎ চাইছি। কিন্তু আমাদের এত সহজে থামানো যাবে না।’

গত কয়েক দিনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ‘ককরোচ জনতা পার্টি’। দেশের বেকার যুবক-যুবতী, পরীক্ষায় দুর্নীতির শিকার শিক্ষার্থীরা এবং ক্ষুব্ধ তরুণ প্রজন্ম এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করে। বিশেষ করে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস বিতর্কের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাখো মানুষ সিজেপির পিটিশনে সই করে বলে দাবি সংগঠনের।

অভিজিৎ দিপকের দাবি, তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রায় ১০ লাখ মানুষ সদস্যপদ নিয়েছিলেন এবং ৬ লাখ মানুষ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে পিটিশনে সই করেছিলেন। শনিবার দুপুর পর্যন্ত ইনস্টাগ্রামে সিজেপির অনুসরণকারীর সংখ্যা ২ কোটি ২০ লক্ষ ছাড়িয়ে যায়। যা বিজেপির সরকারি ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যার থেকেও অনেক বেশি।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে ককরোচ জনতা পার্টির এক্স একাউন্টটিও। আইবির দাবি, এই একাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। প্রতিষ্ঠাতা অভিজিতের কথায়, ‘এই একাউন্ট থেকে কোনো অন্যায় মন্তব্য করা হয়নি, উসকানিমূলক পোস্টও করা হয়নি। কিছু সামাজিক ইস্যুতে পোস্ট করা হয়েছে মাত্র।’

এই আন্দোলনের সূত্রপাত দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্য ঘিরে। আইনজীবীদের ‘সিনিয়র’ মর্যাদা নিয়ে শুনানির সময় তিনি কিছু তরুণকে ‘তেলাপোকা’ এবং ‘পরজীবী’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে। মিম, ব্যঙ্গ এবং রাজনৈতিক পোস্টের মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের মতো নেতারাও। মানবাধিকার কর্মী প্রশান্ত ভূষণ এবং অঞ্জলি ভরদ্বাজও সরব হয়েছেন এই ইস্যুতে।

ডিজিটাল অধিকার রক্ষাকারী সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনও সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করার ঘটনায় তীব্র সমালোচনা করেছে। তাদের বক্তব্য, ‘এটি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতা দমনের চেষ্টা।’


ককরোচ জনতা পার্টিওয়য়েবসাইট বন্ধঅ্যাকাউন্ট ব্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন