Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লিতে মণিপুরের গায়ককে পিটিয়ে খুন

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫১
দিল্লিতে মণিপুরের গায়ককে পিটিয়ে খুন

মণিপুরের পরিচিত গিটারবাদক ও গায়ক চোংথম বিক্রম সিংহ

রবিবার গভীর রাতে দক্ষিণ পূর্ব দিল্লির কিলোকরি এলাকায় বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচি ও হইচইয়ে আপত্তি জানিয়েছিলেন মণিপুরের পরিচিত গিটারবাদক ও গায়ক চোংথম বিক্রম সিংহ। অভিযোগ সেই আপত্তির জেরেই একদল যুবক তাকে তাড়া করে বাড়ির তিনতলায় নিয়ে গিয়ে করিডরে বেধড়ক মারধর করে। গুরুতর আহত ৫৪ বছরের বিক্রম সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ। স্ত্রী জোশনা ও ২০ বছরের ছেলে ইয়াইফাবাকে নিয়ে তিনতলার ভাড়া বাড়িতে থাকতেন বিক্রম। আবর্জনা ফেলতে নীচে নেমে তিনি দেখেন, বাড়ির সামনের ধাবার কর্মী ও ডেলিভারি কর্মীদের একটি দল জোরে চিৎকার করছে, হইহল্লা করছে। মদ্যপানও চলছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। বিক্রম তাদের শব্দ কমাতে বলেন। এরপরই তাদের সঙ্গে বচসা বাধে বিক্রমের।

মণিপুরি সমাজকর্মী বি রুচিদা শর্মার বয়ান অনুযায়ী, বচসার পর বিক্রম বাড়ির দিকে ফিরলে তাকে তাড়া করে অভিযুক্ত যুবকরা। তিনতলায় পৌঁছনোর পরেও সেখানেই তাকে ঘিরে ফেলে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজেও হামলার পর কয়েকজনকে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখা গিয়েছে। রাত ১টা ৩৮ মিনিটে সানলাইট কলোনি থানায় হামলার খবর যায়। বিক্রমের ছেলে তাকে ওখলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল প্রায় ৭টায় মৃত্যু হয় তার। কর্তব্যরত চিকিৎসকদের মতে, মাথা ও শরীরে আঘাতের জেরে রক্তক্ষরণই মৃত্যুর কারণ।

এদিকে পুলিশ জানিয়েছে, ভারত কুমার, প্রমোদ, রমজান খান, বিজয়, দীপাংশু, মোহন বিশ্বকর্মা ও মান্নুকে গ্রেফতার করা হয়েছে। ১৫ বছরের এক নাবালককেও আটক করা হয়েছে। অভিযুক্তদের কয়েকজন ধাবায় ডেলিভারি বা প্যাকেজিংয়ের কাজ করতেন বলে পুলিশ জানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২) ও ৩(৫) ধারায় খুনের মামলা হয়েছে।

মণিপুরের রক সঙ্গীতেরও পরিচিত মুখ ছিলেন বিক্রম। আশির দশকে ‘ফিনিক্স’, ‘আল্ট্রা ভাইরেস’ ও ‘ইস্টার্ন ডার্ক’- এর মতো ব্যান্ডে গিটার বাজিয়েছেন তিনি। পরে দিল্লিতে প্রায় ১৭ বছর ধরে গান শেখাতেন।

মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইয়ুমনাম শোক জানিয়ে বলেছেন যে, সঙ্গীত ও রাজ্যের সাংস্কৃতিক জীবনে বিক্রমের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহও দিল্লি পুলিশের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও প্রশ্ন তুলেছেন, রাজধানী দিল্লিতে উত্তর পূর্বের রাজ্যের মানুষ কতটা নিরাপদ। তার বক্তব্য, নিজের বাড়ির সামনেই এক জন বাবাকে প্রাণ দিতে হল। এই ঘটনায় উত্তর পূর্বের প্রতিটি পরিবারের মনে একই প্রশ্ন উঠছে। সোমবার সন্ধ্যায় প্রায় ১০০ জন উত্তর পূর্বের বাসিন্দা মোমবাতি মিছিল করে দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। হামলার পিছনে জাতিগত বিদ্বেষের বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানায়।

দিল্লিমনিপুরপিটিয়ে খুনগায়কচোংথম বিক্রম সিংহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise