Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

যন্তর মন্তর যেভাবে ভারতের সব আন্দোলনের কেন্দ্র হয়ে উঠল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২২:২৩
যন্তর মন্তর যেভাবে ভারতের সব আন্দোলনের কেন্দ্র হয়ে উঠল

জন্তর মন্তরের সামনের পুলিশের চেকপোস্ট— রয়টার্স

নয়াদিল্লির যন্তর মন্তরকে আর বিক্ষোভের ‘নির্ধারিত স্থান’ হিসেবে বিবেচনা করা হবে না। সোমবার এমনই ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—মধ্য দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নাগরিকদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অধিকার প্রয়োগের জন্য বিদ্যমান নির্ধারিত স্থানের পরিবর্তে উপযুক্ত বিকল্প স্থান খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

১৮ শতকে নির্মিত মানমন্দির যন্তর মন্তরের পাশের প্রশস্ত ফুটপাত ও সড়কটি বছরের পর বছর ধরে নানা ধরনের বিক্ষোভের সমার্থক হয়ে উঠেছে। জন্তর মন্তরের বিক্ষোভস্থল হয়ে ওঠার গল্প শুরু ১৯৯৩ সালে। এ জন্য কোনো অধ্যাদেশ জারি হয়নি, আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। তা সত্ত্বেও টলস্টয় রোড থেকে অশোকা রোডের মোড় পর্যন্ত বিস্তৃত গাছঘেরা সড়কটি হয়ে ওঠে নয়াদিল্লির একমাত্র স্থান, যেখানে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা ঔপনিবেশিক আমলের আইন ১৪৪ ধারা জারি করা হয়নি। ওই বছরই ভারতের রাজধানী পায় ভিন্নমত প্রকাশের নতুন চত্বর—জন্তর মন্তর।

দিল্লির সীমানা যখন দক্ষিণ ও পূর্ব দিকে বিস্তৃত হয়নি, তখন পর্যন্ত বোট ক্লাবই ছিল প্রতিবাদের আইকনিক স্থান। যেখান থেকে জনপথ, রাজপথ ও সংসদ ভবনের দৃশ্য দেখা যেত।

আরও পড়ুন

বিক্ষোভ নিষিদ্ধের পর ‘গোটা দেশকেই’ জন্তর মন্তর বানানোর হুঁশিয়ারি

১২ অক্টোবর ২০২৬

কিন্তু রাম জন্মভূমি-বাবরি মসজিদ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে বোট ক্লাবে জমায়েত নিষিদ্ধ করে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। এর আগে ১৯৮৮ সালে পশ্চিম উত্তর প্রদেশের কৃষক নেতা মহেন্দ্র সিং টিকাইতের নেতৃত্বে একটি আন্দোলন সরকারকে অস্বস্তিতে ফেলেছিল। এরপর দেশজুড়ে রাম জন্মভূমি-বাবরি মসজিদ আন্দোলনের বিস্তারে সরকার আরও চাপে পড়ে এবং বোট ক্লাবে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

কিন্তু এরপর ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা সরকারগুলোর কাছে স্পষ্ট হয়ে যায়, বিক্ষোভের স্থান নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সে সময় যন্তর মন্তরকে আদর্শ স্থান বলে মনে হয়েছিল। সংসদ ভবনের কাছাকাছি হলেও সেখানে বড় জমায়েতের জায়গা ছিল না। তা ছাড়া, যন্তর মন্তরের ভৌগোলিক গঠন এবং প্রবেশ ও বের হওয়ার দুটি প্রধান পথ থাকায় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ ছিল।

২০১৮ সালের অক্টোবরে জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানায়। এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছিলেন, তাদের শব্দদূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। তাদের অভিযোগের যৌক্তিকতা খুঁজে পেয়ে এনজিটি বিক্ষোভকারীদের অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। বিকল্প স্থান হিসেবে প্রায় চার কিলোমিটার দূরের রামলীলা ময়দানের কথা বলা হয়।

এই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তিনটি যুক্তি তুলে ধরেছিল আদালত। প্রথমত, যন্তর মন্তরকে ‘বিক্ষোভস্থল’ হিসেবে নির্ধারণ করে এমন কোনো নির্বাহী আদেশ নেই। দ্বিতীয়ত, দিল্লির মাস্টারপ্ল্যানে এলাকাটিকে ‘আবাসিক এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তৃতীয়ত, বিক্ষোভের কারণে শব্দদূষণ হচ্ছে।

যদিও ২০১৮ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট যন্তর মন্তর ও বোট ক্লাব এলাকায় বিক্ষোভের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে রায় দেন। তবে বিক্ষোভ আয়োজনের পদ্ধতি এবং এতে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ন্ত্রণের শর্ত আরোপ করা হয়।

সাম্প্রতিক সময়ে এই স্থানে সবচেয়ে উল্লেখযোগ্য বিক্ষোভগুলোর একটি ছিল ২০১১ সালের ৫ এপ্রিলের অনশন। ওই দিন মহারাষ্ট্রের সমাজকর্মী আন্না হাজারে দুর্নীতি নির্মূল এবং লোকপাল বিল প্রণয়নের দাবিতে যন্তর মন্তরে অনশন শুরু করেন। ধীরে ধীরে এ আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। এতে যোগ দেন প্রশান্ত ভূষণ ও অরবিন্দ কেজরিওয়ালের মতো পরিচিত অধিকারকর্মীরা। শেষ পর্যন্ত এই আন্দোলনের ধারাবাহিকতায় জন্ম হয় আম আদমি পার্টির (এএপি)।

যন্তর মন্তর আরও নানা ঐতিহাসিক রাজনৈতিক বিক্ষোভের সাক্ষী।

২০১৭ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ঋণগ্রস্ত তামিলনাড়ুর কৃষকেরা রাজধানী দিল্লিতে টানা ৪০ দিন বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল ৪০ হাজার কোটি রুপির খরা-ত্রাণ প্যাকেজ, ঋণ মওকুফ এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কাবেরী ব্যবস্থাপনা বোর্ড গঠন। দাবিদাওয়া তুলে ধরতে তারা নানা নাটকীয় প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কখনো মাথার খুলি প্রদর্শন করেন, কখনো মুখে মৃত ইঁদুর নিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতির আরও অবনতি হলে ইঁদুর খেয়ে বাঁচতে হবে—এমন আশঙ্কা বোঝাতেই তারা মুখে মৃত ইঁদুর নিয়েছিলেন। দাবি পূরণ না হলে গলা কেটে আত্মহত্যার হুমকিও দেন তারা।

ওই বছরের ২৫ এপ্রিল বিক্ষোভ স্থগিত করেন কৃষকেরা। সেদিন তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিস্বামী তাদের সঙ্গে দেখা করে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তোলার আশ্বাস দেন। তিনি আরও জানান, তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার সরকার বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

পরে ওই দিন নীতি আয়োগের পরিচালনা পর্ষদের বৈঠকের ফাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন পালানিস্বামী। দিন শেষে কৃষকেরা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

২০১৯ সালের ৬ আগস্ট বিকেলে কয়েকটি কলেজের শিক্ষার্থী ও অধিকারকর্মীরা জন্তর মন্তরে জড়ো হন। জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন।

আরও পড়ুন

জন্তর মন্তরে বিক্ষোভ ‘অবৈধ’, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রাহুলের

১২ অক্টোবর ২০২৬

সমাবেশে বক্তব্য দেন অল ইন্ডিয়া প্রগ্রেসিভ উইমেনস অ্যাসোসিয়েশনের সম্পাদক কবিতা কৃষ্ণন। তিনি বলেন, ‘দিল্লি সরকার চায়, দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার যদি এক রাতে এসে দিল্লিকে হরিয়ানার অংশ করে দেয়, তাহলে তারা বলবে, এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি কি কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়?’

২০১৯ সালের ১৯ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে যন্তর মন্তরে বিশাল জনসমাগম হয়। বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা দিল্লি পুলিশ কাউকে আটক করলে আইনি সহায়তা দেওয়ার প্রস্তাব দেন। শিক্ষার্থী ও অধিকারকর্মীদের নিয়ে গঠিত বিক্ষোভকারীদের এই জমায়েতের আগে লালকেল্লা ও মান্ডি হাউসের কাছে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। ওই এলাকাগুলোতে নিষেধাজ্ঞা জারি থাকায় তারা জন্তর মন্তরে জড়ো হন।

মুসলিম বিক্ষোভকারীরা যাতে নামাজ আদায় করতে পারেন, সে জন্য জন্তর মন্তর ও লালকেল্লা—দুই জায়গাতেই মানবশিকল তৈরি করা হয়।

২০২৩ সালের ১৩ মার্চ, সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর দিন, পাঞ্জাবের পাঁচটি কৃষক সংগঠন জন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। কৃষক নেতাদের বিভিন্ন স্থাপনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) তল্লাশি এবং ঋণ মওকুফ ও ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নির্ধারণের দীর্ঘদিনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের গুরুদ্বার শ্রী বাংলা সাহিব থেকে পতাকা ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে বিক্ষোভস্থলে আসেন কৃষকেরা।

এ ছাড়া ২০১৪ সালে অরুণাচল প্রদেশের ১৯ বছর বয়সী শিক্ষার্থী নিডো তানিয়ার মৃত্যুর প্রতিবাদ এবং ২০১২ সালে নির্ভয়ার বিচার দাবিতে আন্দোলনসহ আরও নানা বিক্ষোভের সাক্ষী হয়েছে যন্তর মন্তর।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জন্তর মন্তরদিল্লিবিক্ষোভভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী