Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিক্ষোভ নিষিদ্ধের পর ‘গোটা দেশকেই’ যন্তর মন্তর বানানোর হুঁশিয়ারি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৭:১৬
বিক্ষোভ নিষিদ্ধের পর ‘গোটা দেশকেই’ যন্তর মন্তর বানানোর হুঁশিয়ারি

নয়াদিল্লির জন্তর মন্তর রোড— সংগৃহীত ছবি

নয়াদিল্লির যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সরকারের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশের অধিকার খর্ব করার অভিযোগ তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার দীপকে লেখেন, ‘তারা জন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়েছে। হ্যাঁ, এটি আর বিক্ষোভস্থল নয়। কারণ, কাপুরুষ স্বৈরশাসক এমনিতেই জায়গাটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এবার গোটা দেশই জন্তর মন্তর হয়ে উঠবে!’

অন্য একটি পোস্টে দীপকে বলেন, এ সিদ্ধান্ত গণতান্ত্রিক স্বাধীনতার ওপর আরও বড় হুমকির প্রতিফলন। তিনি লেখেন, ‘আজ মোদি জন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়েছেন। কাল তিনি গণতন্ত্রকেই তালিকা থেকে বাদ দেবেন।’ তিনি আরও লেখেন, ‘স্বৈরশাসকের সমস্যা কখনোই বিক্ষোভস্থল ছিল না। সমস্যা ছিল মানুষের প্রতিবাদ করার ধারণাটিই।’

সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও দিল্লি পুলিশের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সৌরভ একে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর আঘাত বলে অভিহিত করেন। আর বিকল্প বিক্ষোভস্থল নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন রাঙ্কা।

আরও পড়ুন

জন্তর মন্তরে বিক্ষোভ ‘অবৈধ’, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রাহুলের

১২ অক্টোবর ২০২৬

এক্সে সৌরভ দাস লেখেন, ‘নরেন্দ্র মোদি জন্তর মন্তরকে ভয় পান কেন? জন্তর মন্তর ভারতের জনগণের।’ সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, সংগঠন কিংবা অন্য কোনো অংশীজনের সঙ্গে পরামর্শ করেছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সিদ্ধান্তটিকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে সৌরভ বলেন, এটি বিক্ষোভের মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। তিনি লেখেন, ‘যেভাবে তারা জনগণের যন্তর মন্তরকে তালিকা থেকে বাদ দিচ্ছেন, তাতে প্রধানমন্ত্রী শিগগিরই ভারত থেকে গণতন্ত্রকেও বাদ দেবেন।’ তিনি আরও লেখেন, ‘এবার গোটা দেশই যন্তর মন্তর হয়ে উঠছে!’

নতুন ব্যবস্থার সমালোচনা করে আশুতোষ রাঙ্কা ব্যাঙ্গ করে প্রশ্ন করেন, ‘মাউন্ট এভারেস্টকে কেন নির্ধারিত বিক্ষোভস্থল ঘোষণা করা হচ্ছে না?

দিল্লি পুলিশ সোমবার যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাদ দেয়। বিকল্প হিসেবে পূর্ব দিল্লির রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দানকে নির্ধারণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভের বিকল্প স্থান খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকেরা যাতে বিক্ষোভ আয়োজনের অধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশেই জন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, নতুন নির্ধারিত তিনটি স্থানে বিক্ষোভ আয়োজনের নিয়মকানুন নিয়ে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আলাদাভাবে জারি করা হবে। এ আদেশের মাধ্যমে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা আগের একটি স্থায়ী আদেশ আংশিক সংশোধন করা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


জন্তর মন্তরককরোচ জনতা পার্টিদিল্লিবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা