Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে হাত মেলালো আদানি ও জেবিল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:০০
এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে হাত মেলালো আদানি ও জেবিল

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টারের বৈশ্বিক বাজার ধরতে এক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভারতের আদানি গ্রুপ এবং এ খাতের জায়ান্ট জেবিল ইনকর্পোরেটেড।

ভারতে একটি অত্যাধুনিক এআই এবং হাইপারস্কেল ডেটা সেন্টার অবকাঠামো উৎপাদন প্ল্যাটফর্ম গড়ে তুলতে কৌশলগত জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্টানটি।

আজ মঙ্গলবার আদানি গ্রুপের বাংলাদেশের পিআর এজেন্সি ফাইভ ডাব্লিউ কমিউনিকেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদানি-জেবিল যৌথ বিবৃতির উদ্বৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত বছরে বিশ্বজুড়ে ৩ লাখ কোটি (৩ ট্রিলিয়ন) মার্কিন ডলারেরও বেশি মূল্যের যে বৈশ্বিক বাজার তৈরি হতে যাচ্ছে, মূলত সেটিকে লক্ষ্য করেই এই বিশাল উদ্যোগ।

এই জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান জেবিলের ছয় দশকের প্রকৌশল দক্ষতা ও হাইপারস্কেল উৎপাদন অভিজ্ঞতার সাথে যুক্ত হচ্ছে আদানি গ্রুপের বিশাল অবকাঠামো, সবুজ জ্বালানি এবং দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ ডেটা সেন্টার নেটওয়ার্ক। বিশ্বজুড়ে হাইপারস্কেলার, কো-লোকেশন সুবিধা এবং বাণিজ্যিক ডেটা সেন্টারগুলোর জন্য 'গিগাওয়াট মাত্রার' এআই র‍্যাক উৎপাদন সক্ষমতা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কেবল কম্পিউটিং অবকাঠামোই নয়, এই প্ল্যাটফর্মের আওতায় বিদ্যুৎ বিতরণ ইউনিট, শীতলীকরণ ইউনিট, ট্রান্সফর্মার, সুইচগিয়ার এবং উন্নত তাপ ব্যবস্থাপনা সরঞ্জামের মতো অত্যন্ত জটিল হার্ডওয়্যারও উৎপাদিত হবে। ফলে এটি একটি সমন্বিত এন্ড-টু-এন্ড হার্ডওয়্যার সরবরাহ ব্যবস্থা হিসেবে কাজ করবে, যেখানে অবকাঠামো নির্মাতারা এক ছাদের নিচেই সব ধরনের প্রযুক্তিগত সমাধান পেয়ে যাবেন।

শিল্প বিশ্লেষকদের মতে, ভারতের ডেটা সেন্টার খাত যখন এক অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই ঘোষণা এলো। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসার, ক্লাউড অবকাঠামোর চাহিদা বৃদ্ধি এবং ডেটা স্থানীয়করণের কঠোর নিয়মের কারণে ২০৩০ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার সক্ষমতা ৫ থেকে ৮ গিগাওয়াটে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই খাতে ভারতে ৫ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে।

এই জোট গঠন আদানি গ্রুপের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনারই অংশ। আদানি গ্রুপ ২০৩৫ সালের মধ্যে ৫ গিগাওয়াট সবুজ জ্বালানিভিত্তিক হাইপারস্কেল ডেটা সেন্টার নির্মাণে ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও তাপীয় সমাধান সক্ষমতা বাড়াতে জেবিল সম্প্রতি হ্যানলি এনার্জি গ্রুপ ও মাইক্রোস টেকনোলজিস অধিগ্রহণ করেছে। উল্লেখ্য, ২০২৫ অর্থবছরে জেবিলের রাজস্ব আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি মার্কিন ডলার।

এই সহযোগিতাকে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে ভারতের অবস্থান সুদৃঢ় করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেছেন, যে দেশগুলো জ্বালানি ও কম্পিউটিং শক্তির মধ্যে সমন্বয় ঘটাতে পারবে, তারাই আগামী দশক নিয়ন্ত্রণ করবে। জেবিলের সঙ্গে এই জোট ভারতের সম্পূর্ণ এআই অবকাঠামো গড়ে তোলার পথে — সবুজ বিদ্যুৎ উৎপাদন থেকে বিশ্বমানের হার্ডওয়্যার উৎপাদন পর্যন্ত — একটি নির্ণায়ক পদক্ষেপ।

আদানি আরও যোগ করেন, আমরা নিশ্চিত করতে চাই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভারত শুধু ভোক্তা নয়, বরং একজন সৃষ্টিকর্তা, নির্মাতা ও রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করবে।

জেবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক ডাস্টুর ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এআই বাজারগুলোর একটি হিসেবে উল্লেখ করে বলেছেন, দুই প্রতিষ্ঠানের সম্মিলিত সক্ষমতা ভারত ও আন্তর্জাতিক বাজারে হাইপারস্কেলার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য র‍্যাক পর্যায় পর্যন্ত নির্বিঘ্ন কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করবে। ভারতের দক্ষ জনশক্তি এবং ব্যবসাবান্ধব পরিবেশ এই সহযোগিতার জন্য আদর্শ।

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উৎপাদন পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠান বর্তমানে চূড়ান্ত কার্যক্রম কাঠামো ও আনুষ্ঠানিক চুক্তিপত্র তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।

এআইগৌতম আদানিজেবিল ইনকর্পোরেটেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!