Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তিন বছর পর ভারত সফরে পাকিস্তানের মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২৩:২৫
শেয়ার করুন:
তিন বছর পর ভারত সফরে পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ছবি: সংগৃহীত

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ভারতের ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দুই দেশের সম্পর্কের তিক্ততা এখনও কাটেনি। এর মধ্যেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতাগত সংলাপে যোগ দিতে চলতি মাসে নয়াদিল্লি আসছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠেয় এ বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। তিন বছর পর পাকিস্তান সরকারের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন। ফলে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিওর সভ্যতাগত সংলাপে অংশ নিতে মুসাদিক মালিককে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে এসসিওর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন।

তবে মুসাদিক মালিককে পাঠানোর সিদ্ধান্তের পেছনে রয়েছে আরেকটি কূটনৈতিক দিক। প্রাথমিকভাবে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার পরিবর্তে জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এই পরিবর্তনের কারণ অবশ্য স্পষ্ট করেনি পাকিস্তান।

আরও পড়ুন

মিয়ানমারের বিষয়ে অবস্থান শিথিল করছে না আসিয়ান

১৪ নভেম্বর ২০২৬

ভারতের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর জানানো হয়েছিল, এসসিওর প্রচলিত রীতি মেনেই সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভ্যতাগত সংলাপের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান, ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। বন্ধ হয়ে যায় কার্যত দ্বিপক্ষীয় আলোচনা। এমন পরিস্থিতিতে এসসিওর মতো বহুপক্ষীয় মঞ্চে পাকিস্তানের মন্ত্রীর অংশগ্রহণ নতুন করে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে পারে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে আন্তর্জাতিক মহলে। তবে এই সফরকে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

পহেলগাঁওজঙ্গি হামলাঅপারেশন সিঁদুরমুসাদিক মালিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন