Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কোথায় থাকবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ২২:১৮
কোথায় থাকবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-রয়টার্স

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার বদলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কলকাতার ঠিকানা। এতদিন কলকাতায় এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকতেন। তবে এবার থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তার নতুন ঠিকানা হতে চলেছে আলিপুরের ‘সৌজন্য’।

আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত ‘সৌজন্য’ মূলত ভিভিআইপিদের থাকার জন্য তৃণমূল সরকারের আমলে নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনের উদ্বোধন করেন। এবার সেখানেই থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য। এরই মধ্যে তার থাকার উপযুক্ত সব ধরনের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। যদিও ঠিক কবে থেকে তিনি সেখানে বসবাস শুরু করবেন, তা এখনো স্পষ্ট নয়।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে শুভেন্দু অধিকারীর পৈতৃক বাড়ি ‘শান্তিকুঞ্জ’। সেখানেই থাকেন তার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা। কাঁথিতে গেলে সাধারণত এই বাড়িতেই ওঠেন তিনি। অন্যদিকে রাজনৈতিক বা প্রশাসনিক কাজের জন্য কলকাতায় থাকতে হলে এতদিন চিনার পার্কের ফ্ল্যাটই ছিল তার ভরসা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এবার সেই ঠিকানাতেই পরিবর্তন আসছে।

শনিবার শপথগ্রহণ অনুষ্ঠান ও একাধিক কর্মসূচি শেষ করে গভীর রাতে কাঁথির বাড়িতে ফেরেন শুভেন্দু। তাকে একনজর দেখতে বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য সমর্থক। ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা। মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছানোর পর নিরাপত্তার স্বার্থে ‘শান্তিকুঞ্জের’ সামনে চেকপোস্ট বসায় পুলিশ। তবে অধিকারী পরিবারের অনুরোধে পরে সেই চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়। পরিবারের বক্তব্য, সাধারণ মানুষের যাতায়াতে কোনো অসুবিধা হোক, তা চান না তারা।

রবিবার বিকাল পর্যন্ত কাঁথির ‘শান্তিকুঞ্জেই’ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্র: সংবাদ প্রতিদিন 

পশ্চিমবঙ্গ নির্বাচনশুভেন্দু অধিকারীবাসভবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির