Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগ, বিতর্কিত টেন্ডার বাতিল করলেন বিজয়

ইন্ডিয়া টুডে
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৫৮
নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগ, বিতর্কিত টেন্ডার বাতিল করলেন বিজয়

সংগৃহীত ছবি

ভারতের তামিলনাড়ুতে সরকারি একটি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম সরকার। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হলে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তামিলনাড়ুর থুথুকুডি জেলার একটি গ্রামে ৩ হাজার লিটারের ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬ লাখ ৮৩ হাজার রুপির টেন্ডার আহ্বান করা হয়। গত ১৯ মে সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়া।

নিয়ম অনুযায়ী, ১৩ মে থেকে ঠিকাদারদের টেন্ডারসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার কথা ছিল। তবে অভিযোগ উঠেছে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। ১৮ মে সকাল ৯টায় টেন্ডার উন্মুক্ত করে মাত্র ছয় ঘণ্টা পর, অর্থাৎ বিকেল ৩টায় তা বন্ধ করে দেওয়া হয়। পরদিন বিকেল ৪টার মধ্যেই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয় কার্যাদেশ।

এত অল্প সময়ে সরকারি টেন্ডার সম্পন্ন হওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।

এ ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেন প্রধান বিরোধী দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম। দলের জ্যেষ্ঠ নেতা আমুথারাসানের প্রশ্ন, ‘যেকোনো কোম্পানির পক্ষে মাত্র ৬ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরি এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করা কীভাবে সম্ভব?’

তিনি অভিযোগ করেন, পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছিল একটি নির্দিষ্ট কোম্পানিকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে।

রাজনৈতিক চাপ বাড়তে থাকলে প্রশাসনিক কারণ দেখিয়ে টেন্ডারটি বাতিল করা হয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই সরকারি কর্মকর্তাকে।

মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর এবং বরদাস্ত করা হবে না কোনো ধরনের অনিয়ম।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের। বিরোধী দলগুলো বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে তুলছে প্রশ্ন।

ভারতথালাপতি বিজয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!