Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সিজেপির সংসদ অভিযানে লাঠিচার্জ, আন্দোলন দমাতে বন্ধ ৫ মেট্রো স্টেশন

  • বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রকে ঘিরে বিক্ষোভের ঝড়
  • আন্দোলনের সমর্থনে উপস্থিত হন অভিনেতা প্রকাশ রাজ, অভিনেত্রী শাবানা আজমি, আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদ-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৫৯
সিজেপির সংসদ অভিযানে লাঠিচার্জ, আন্দোলন দমাতে বন্ধ ৫ মেট্রো স্টেশন

মান্ডি হাউজ মেট্রো স্টেশন থেকে যন্তর মন্তরের দিকে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি উত্তাল হয়ে উঠল শিক্ষাব্যবস্থায় অনিয়ম, পরীক্ষায় দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লির রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র-যুব, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীদের সংসদমুখী মিছিল আটকাতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতেই লাঠিচার্জ থেকে বহু মেট্রো স্টেশন বন্ধসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সকালে মান্ডি হাউজ মেট্রো স্টেশন থেকে যন্তর মন্তরের দিকে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বহু ছাত্র-যুব ও নারী আন্দোলনকারীর ওপর লাঠিচার্জ করা হয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আন্দোলনের জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে জনপথ, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সেবা তীর্থ এবং রাজীব চকসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে দীর্ঘ সময় ধরে ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী। মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় ব্যারিকেড, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে যন্তর মন্তরে সকাল থেকেই উপচেপড়া ভিড় দেখা যায়। আন্দোলনের সমর্থনে উপস্থিত হন অভিনেতা প্রকাশ রাজ, অভিনেত্রী শাবানা আজমি, আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদ-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। আন্দোলনকারীদের দাবি, শিক্ষা ব্যবস্থার সংকট এবং প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রকে জবাবদিহি করতেই এই কর্মসূচি।

সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকার একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। দলের মুখপাত্রদের দাবি, মেট্রো স্টেশন বন্ধ, ব্যারিকেড, আটক এবং লাঠিচার্জের মাধ্যমে প্রতিবাদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন তোলে, কেন শান্তিপূর্ণ আন্দোলনকে নিরাপত্তার অজুহাতে আটকে দেওয়া হচ্ছে।

অন্যদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক সফদরজং হাসপাতাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি লিখে সাময়িক মুক্তির আবেদন জানিয়েছেন। তার দাবি, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে সংসদ অভিযানে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক। তিনি জানিয়েছেন, সরকার শিক্ষাব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করলে অথবা সাংসদরা সংসদে বিষয়টি উত্থাপন করার আশ্বাস দিলে তিনি অনশন প্রত্যাহার করতে রাজি।

প্রথমে জেলা প্রশাসন, পরে কেন্দ্রীয় সরকারের এক সচিব এবং এক প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও সিজেপি তা প্রত্যাখ্যান করে। আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রী অথবা পূর্ণমন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনা করতে হবে।

এদিকে একই দিনে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনেও শিক্ষা সংক্রান্ত অনিয়ম এবং প্রশ্নফাঁসের বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। সংসদের ভেতরে এবং বাইরে এই ইস্যু ঘিরে চাপ বাড়তে থাকায় প্রথম দিন থেকেই সরকারকে অস্বস্তির মুখে পড়তে হয়। একদিকে সংসদ চত্বরের বাইরে হাজার হাজার মানুষের বিক্ষোভ, অন্যদিকে সংসদের ভেতরে বিরোধীদের আক্রমণ— সব মিলিয়ে বাদল অধিবেশনের সূচনাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসন্তোষের সুর স্পষ্ট হয়ে উঠেছে।

শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা, পরীক্ষার নিরাপত্তা এবং সরকারের জবাবদিহির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আকার নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সিজেপিভারতশিক্ষামন্ত্রীর পদত্যাগলাঠিচার্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    advertiseadvertise