Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদির সংবাদ সম্মেলন এড়ানো নিয়ে আবারও বিতর্ক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:৪১
মোদির সংবাদ সম্মেলন এড়ানো নিয়ে আবারও বিতর্ক

সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করেছেন নরেন্দ্র মোদি- রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হন না— এই পুরনো বিতর্ক তার সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে মোদির একটি ‘অত্যন্ত সফল রাজনৈতিক কৌশল’ হিসেবে ডিফেন্ড করছে।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মোদিকে একজন ‘অত্যন্ত সফল রাজনীতিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি ব্যাখ্যা দেন, ভারতের ভোটারদের বড় অংশই গ্রামীণ জনগোষ্ঠীর, যারা কোনো মধ্যস্থতাকারী বা গণমাধ্যমের চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ বেশি পছন্দ করেন। মোদি এই কৌশলটি সফলভাবে আয়ত্ত করেছেন, যা তাকে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এর আগে অস্ট্রেলিয়া সফরেও দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারে মোদির সংবাদ সম্মেলন এড়িয়ে চলা এবং নিয়ন্ত্রিত সূচিকে প্রাধান্য দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের ভেতরে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে একে ‘ভারতীয় গণমাধ্যমের জন্য একটি কৌতুক’ বলে মন্তব্য করেছেন। তার মতে, দেশের অধিকাংশ গণমাধ্যম জবাবদিহি চাওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রীর ‘একমুখী বক্তব্য’ প্রচারেই ব্যস্ত।

মোদির এই সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়ার বিষয়টি গত মে মাসে তার নরওয়ে সফরেও আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছিল। সেখানে যৌথ সংবাদ সম্মেলন শেষে নরওয়ের সাংবাদিক হেলে লিং উচ্চস্বরে প্রশ্ন করেছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনি বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের সাংবাদিকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিচ্ছেন না কেন?’ মোদি সেই প্রশ্ন এড়িয়ে সভাস্থল ত্যাগ করেন। পরে ওই সাংবাদিক এক্সে (টুইটার) ভিডিও পোস্ট করে মনে করিয়ে দেন, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে নরওয়ে যেখানে শীর্ষে, সেখানে ভারত ১৫৭তম স্থানে নেমে গেছে। এই ঘটনার পর ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদিকে ‘আপসকারী প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেন।

আন্তর্জাতিক মহলে বারবার মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যম এড়িয়ে যাওয়ার প্রশ্ন উঠলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থানে অনড়। নয়াদিল্লির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে কথা না বলে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখাই মোদির নিজস্ব এবং সফল রাজনৈতিক কৌশল। যার মাধ্যমে তিনি টানা তিন মেয়াদে জনগণের ব্যাপক সমর্থন ধরে রেখেছেন।

নরেন্দ্র মোদিসংবাদ সম্মেলনবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে