পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

পদ্মা সেতু চালুর পর বদলে গেছে পাটুরিয়া ফেরিঘাটের চেনা দৃশ্যপট। আগের মতো ব্যস্ততা না থাকলেও নদীকে ঘিরে মানুষের জীবন, জীবিকা ও সংগ্রামের গল্প এখনো রয়ে গেছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া ঘাটের সেই জীবন আলোকচিত্রে তুলে ধরেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইশকুল’ কর্মসূচির আলোকচিত্র কোর্সের ১১তম আবর্তনের ৫৯ শিক্ষার্থী।
তাদের তোলা ৫৯টি ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘এক ঘাট, অনেক গল্প…ফেরিঘাটের জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। গত ৮ অক্টোবর সন্ধ্যায় কোর্সের সমাপনী উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের ট্রাস্টি মো. আবদুস সামাদ ও অধ্যাপক মুহাম্মদ আলী নকী।
প্রদর্শনীর ছবিতে উঠে এসেছে অপেক্ষমাণ যানবাহন ও যাত্রী, শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা, চায়ের দোকানের আড্ডা, নদী ও নৌযানের দৃশ্য। একই ঘাটকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ধারণ করা ছবিগুলোতে ধরা পড়েছে নদীকেন্দ্রিক জনপদের বহুমাত্রিক জীবন। কোথাও গুরুত্ব পেয়েছে মানুষের জীবিকা, কোথাও ঘাটের পরিবেশ, আবার কোথাও নদী ও প্রকৃতি।
আলোকচিত্রের মধ্য দিয়ে পরিচিত এই জনপদকে নতুন করে দেখার সুযোগ তৈরি হয়েছে। যারা নিয়মিত পাটুরিয়া ফেরিঘাট



