Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতার নিজামস রেস্তোরাঁয় মিলছে না গরুর মাংসের পদ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৮:১৭
কলকাতার নিজামস রেস্তোরাঁয় মিলছে না গরুর মাংসের পদ

সংগৃহীত ছবি

কলকাতার খাবারের ইতিহাসে নিজামস শুধু একটি রেস্তোরাঁ নয়, শহরটির ঐতিহ্যও। এসপ্ল্যানেডের ব্যস্ত মোড়ের এই পুরনো দোকানের গরম কাবাব রোল, ধোঁয়া ওঠা কাবাব কিংবা গরুর মাংসের বিশেষ পদ বাঙালির স্মৃতিতে মিশে আছে বহু প্রজন্ম ধরে। অথচ সেই নিজামসে এখন মিলছে না গরুর মাংসের জনপ্রিয় পদগুলো। খবর ছড়িয়ে পড়তেই শহরের ভোজনরসিকদের মধ্যে শুরু হয়েছে হতাশা ও আলোচনা।

গত কয়েকদিন ধরে বহু ক্রেতা গিয়ে শুনছেন, বিফ রোল বা গরুর মাংসের অন্য পদ আপাতত বন্ধ। রেস্তোরাঁ সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাংসের সরবরাহে টান পড়াতেই এমন সিদ্ধান্ত।

শুধু নিজামস নয়, পার্ক স্ট্রিট ও মধ্য কলকাতার আরও কয়েকটি পরিচিত রেস্তোরাঁতেও একই সংকট। ব্যবসায়ী মহলের দাবি, সম্প্রতি গরু জবাই ও মাংস সরবরাহ নিয়ে বেড়েছে প্রশাসনিক কড়াকড়ি। পশু স্বাস্থ্য পরীক্ষা, কাগজপত্র যাচাই এবং নির্দিষ্ট নিয়ম না মানলে এখন আর সহজে বাজারে যাচ্ছে না মাংস।

কলকাতার স্বীকৃত কসাইখানাগুলোতেও বেড়েছে নজরদারি। তাতেই নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। তবে জনস্বাস্থ্যের দোহাই দিচ্ছে প্রশাসন। তাদের দাবি, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এমন কড়া নিয়ম। পরীক্ষা ছাড়া মাংস বিক্রি হলে রোগ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়।

হঠাৎ করে এমন কঠোর নিয়মে বড় ধাক্কা খেয়েছেন ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, এমন নিয়মের ফলে সরাসরি প্রভাব পড়ছে রেস্তোরাঁ শিল্প ও হাজার হাজার কর্মীর জীবিকায়।

কলকাতার খাদ্যসংস্কৃতির গুরুত্ব বহন করছে পুরনো রেস্তোরাঁ ও তাদের ঐতিহ্যবাহী পদ। সেই স্বাদ হারিয়ে গেলে বদলে যাবে শহরের চরিত্রও। বহু মানুষের কাছে নিজামসের বিফ রোল শুধু খাবার নয়, কলকাতার ইতিহাসেরই এক অংশ।

এই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নীতিকেই দায়ী করছেন কেউ কেউ। তাদের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বেড়েছে গরু জবাইয়ের কঠোর নিষেধাজ্ঞা, কেনা-বেচায় বাধা এবং একের পর এক গরুর হাট বন্ধ করার প্রবণতা।

এমনকি, গত কয়েকদিনে গরু পরিবহনকারী গাড়ি আটক করে একাধিক ঘটনাও ঘটেছে মারধরের। গরু কিনে ফেরার পথে বিজেপি কর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব কারণে ধীরে ধীরে খাদ্যাভ্যাসের ওপর চাপ তৈরি হচ্ছে বলে মত সমালোচকদের।

কলকাতাগরুর মাংসবিজেপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise