Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদি-বালেন বৈঠক, দুই দেশে নতুন সমীকরণ?

ইন্দ্রাণী দাশগুপ্ত, নয়াদিল্লি থেকে
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:১৩
শেয়ার করুন:
মোদি-বালেন বৈঠক, দুই দেশে নতুন সমীকরণ?

নেপাল ও ভারতের প্রধানমন্ত্রী বালেন শাহ ও নরেন্দ্র মোদি

রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে দেওয়া হল ‘গার্ড অফ অনার’। দু’দিনের ভারত সফরে এসে আজকে (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন তিনি। ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি বাণিজ্য, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, রেল যোগাযোগ, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দুই রাষ্ট্রনেতার। এই বৈঠকের দিকেই এখন নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।

ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করতে দু’দিনের সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। রবিবার দিল্লিতে পা রাখার পরই তার সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির তাজমহল হোটেলে তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা ও সংস্কৃতির মতো একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর জয়শঙ্কর জানান, নেপালের সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় নয়াদিল্লি।

মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই বালেন শাহের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।

বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা। বিদ্যুৎ, জলবিদ্যুৎ, রেল যোগাযোগ এবং পরিকাঠামো উন্নয়ন থাকবে আলোচনার অন্যতম বিষয় হিসেবে। বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতা যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। নেপালের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে বালেন শাহের।

অযোধ্যা থেকে জনকপুর, চালু হচ্ছে সরাসরি ট্রেন

এই সফরের অন্যতম বড় আকর্ষণ অযোধ্যা-জনকপুর সরাসরি রেল পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ যৌথভাবে ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন।

‘সরযূ-কামলা এক্সপ্রেস’ নামের ট্রেনটি অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত ৬০৪ কিলোমিটার পথ পাড়ি দেবে। যাত্রায় সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। আগামী ২৮ নভেম্বর থেকে নিয়মিত পরিষেবা শুরু হওয়ার কথা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যাত্রীদের মাঝপথে ট্রেন পরিবর্তন করতে হবে না।
সপ্তাহে একদিন চলবে এই ট্রেন। প্রতি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে অযোধ্যা থেকে ছেড়ে মঙ্গলবার নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে জনকপুর পৌঁছবে। ফিরতি পথে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে জনকপুর থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় পৌঁছবে ট্রেনটি।

১৭টি আধুনিক এলএইচবি কোচ নিয়ে চলবে এই ট্রেন। এর মধ্যে থাকবে আটটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, সাতটি স্লিপার কোচ, একটি মালপত্র ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের উপযোগী কোচ এবং একটি পাওয়ার কার।
রামচন্দ্রের জন্মভূমি হিসেবে পরিচিত অযোধ্যা এবং সীতার জন্মস্থান বলে বিশ্বাস করা হয় যে জনকপুরকে, এই দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হলে রামায়ণ সার্কিটের পর্যটন আরও জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের ধর্মীয় পর্যটন, যাত্রী যোগাযোগ এবং সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্রেও এই পরিষেবা নতুন দিশা দেখাতে পারে।

বাণিজ্য ও বিদ্যুৎ সহযোগিতাতেও বিশেষ নজর

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগী দেশ নেপাল। নেপালের মোট পণ্য রফতানির প্রায় ৮০ শতাংশই ভারতে আসে। ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টিও এই সফরে বিশেষ গুরুত্ব পেতে চলেছে।

বিদ্যুৎ ক্ষেত্রেও ভারত ও নেপালের সহযোগিতা ক্রমশ বাড়ছে। আগামী ১০ বছরে নেপাল থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে ভারতের। বর্তমানে প্রতিবছর প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। জলবিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার আরও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সীমান্ত বিবাদও কি আলোচনায় উঠবে?

তবে ভারত-নেপাল সম্পর্কের ক্ষেত্রে সবকিছুই যে মসৃণ, তা নয়। দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের অস্বস্তি রয়েছে। লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিবাদ দীর্ঘদিনের।

এই সমস্যা সমাধানে চিন ও ব্রিটেনের ভূমিকা চেয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। কিন্তু নয়াদিল্লির অবস্থান স্পষ্ট। ভারতের বক্তব্য, সীমান্ত সমস্যা সমাধানে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ কাম্য নয়। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হওয়া উচিত।

এই পরিস্থিতিতে বালেন শাহের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের সীমান্ত সমস্যাও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। ফলে মোদি ও বালেন শাহের বৈঠক থেকে কী বার্তা উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহল।

নরেন্দ্র মোদিবালেন শাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস