রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে দেওয়া হল ‘গার্ড অফ অনার’। দু’দিনের ভারত সফরে এসে আজকে (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন তিনি। ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি বাণিজ্য, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, রেল যোগাযোগ, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দুই রাষ্ট্রনেতার। এই বৈঠকের দিকেই এখন নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করতে দু’দিনের সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী...