Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

যে গ্রামে রবিবার পর্যটকদের প্রবেশ নিষেধ

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৩
যে গ্রামে রবিবার পর্যটকদের প্রবেশ নিষেধ

‘এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে পরিচিতি পাওয়ার পর মাওলিনং এখন অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম ‘মাওলিনং’। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের ৬০০ মানুষের এই গ্রামটি পুরো বিশ্বে পরিচিত ‘এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে।

প্রতিদিন হাজারো পর্যটক আসেন এই গ্রামের ফুল বিছানো রাস্তা আর নিখুঁত পরিচ্ছন্নতা দেখতে। কিন্তু গত ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে গ্রামবাসীরা নিয়েছেন এক অদ্ভুত সিদ্ধান্ত! প্রতি রবিবার এই গ্রামে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

কিন্তু কেন? যে পর্যটন এই গ্রামের ভাগ্য বদলে দিয়েছে, তাকেই কেন সপ্তাহের একটা দিন ‘না’ করে দিলেন গ্রামবাসীরা?

২০০৩ সালে ‘ডিসকভার ইন্ডিয়া’ ম্যাগাজিন মাওলিনংকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের খেতাব দেওয়ার পর থেকেই এখানে পর্যটকদের ঢল নামে। গ্রামবাসী চাষবাস ছেড়ে হোমস্টে, রেস্তোরাঁ ও স্যুভেনির দোকান খুলে বসেন। ঘাসের ছাউনি দেওয়া ঘরগুলো রাতারাতি কংক্রিটের দালানে রূপ নেয়।
তবে গত দুই দশকে পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং সোশ্যাল মিডিয়ার যুগে মাথায় ‘গোপ্রো’ ক্যামেরা লাগানো মানুষের আনাগোনা গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলেছে। গ্রামের কমিটির সদস্য প্রিসিয়াস খংদুপ জানান, গ্রামের প্রায় ১০০ ভাগ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। রবিবারের এই নিষেধাজ্ঞা মূলত তাদের নিজেদের ‘আসল গ্রামীণ জীবন’ ফিরে পাওয়ার এবং শান্তিতে গির্জায় গিয়ে প্রার্থনা করার একটি চেষ্টা।

গ্রামের এক বাসিন্দা ফেস্টিভাল খারিম্বা বলেছেন, ‘রবিবার আমাদের চার্চে যাওয়ার দিন, প্রার্থনার দিন। এই দিনে পর্যটকরা থাকলে আমাদের নিজেদের জন্য কোনো সময় থাকে না। তাই এই বিরতিটা আমাদের খুব প্রয়োজন ছিল।’
মাওলিনং গ্রামের পরিচ্ছন্নতার সংস্কৃতি দেখার মতো। এখানকার শিশুদের ছোটবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া হয়। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে শিশুরা রাস্তা ঝাড়ু দেয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সব পর্যটক এই নিয়ম মানেন না।

কিছুদিন আগেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়, যেখানে দেখা যায় পর্যটকরা মাওলিনং-এর সুন্দর রাস্তায় প্লাস্টিকের বোতল ও ময়লা ফেলে রেখে গেছেন। এই ঘটনা গ্রামবাসীদের ভীষণ আঘাত করে। কমিটির সদস্যরা জানান, সপ্তাহের ৬ দিন তারা পর্যটকদের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করেন, কিন্তু একটি দিন তাদের নিজেদের সংস্কৃতিরক্ষার জন্য বিশ্রামের প্রয়োজন।

আরও পড়ুন

‘সাইয়ারা’ কেন এত সফল, কী বলছেন অক্ষয়

২৯ জুন ২০২৬

রবিবার সকাল হতেই মাওলিনং যেন একদম চেনা রূপ ছেড়ে অন্য এক শান্ত চাদরে ঢেকে যায়। কোনো পর্যটক নেই, গাড়ি পার্কিংয়ের জায়গা একদম ফাঁকা, আর দোকানপাটের কাঠের দরজায় ঝোলে বড় বড় তালা।

গ্রামের রাস্তায় তখন দেখা মেলে কেবল স্থানীয় মানুষদের—যারা নিজেদের সবচেয়ে সুন্দর পোশাকটি পরে, হাতে বাইবেল নিয়ে শান্ত মনে গির্জার দিকে হেঁটে যাচ্ছেন। চারপাশ থেকে ভেসে আসে কেবলই প্রার্থনার মধুর সুর।

তবে যে পর্যটকরা আগে থেকেই শনি ও রবিবারের জন্য গ্রামে হোটেল বা হোমস্টে বুক করে রেখেছেন, তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকেন। তবে রবিবার গ্রামের সব দোকান ও রেস্তোরাঁ বন্ধ থাকায় তাদের কিছুটা পানির বোতল বা খাবার কিনতে সমস্যায় পড়তে হয়। কিন্তু গ্রামবাসীদের দাবি, তারা চান দর্শনার্থীরা যেন তাদের আসল আতিথেয়তা বুঝুক, কোনো বাণিজ্যিক কৃত্রিমতা নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ‘স্বচ্ছ ভারত মিশন’-এর সময় এই গ্রামের ভূয়সী প্রশংসা করেছিলেন। নতুন দিল্লি থেকে আসা পর্যটক বিজয়া দেবনাথ বলেছেন, ‘রবিবার এসে ফিরে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু গ্রামবাসীদের এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। ভারত তথা পুরো বিশ্বের মাওলিনং থেকে শেখা উচিত কীভাবে নিজের এলাকা পরিষ্কার রাখতে হয়।’

সপ্তাহের ছয় দিন মাওলিনং বুক চিয়ে স্বাগত জানায় সারা বিশ্বের মানুষকে, আর সপ্তম দিনে এসে এটি নিজের মতো করে জিরিয়ে নেয়।

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামমাওলিনংভ্রমণ
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    advertiseadvertise