Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচদের বিক্ষোভে আহতদের দেখতে হাসপাতালে কেজরিওয়াল

নয়াদিল্লি থেকে
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৩:৫৬
শেয়ার করুন:
ককরোচদের বিক্ষোভে আহতদের দেখতে হাসপাতালে কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল- রয়টার্স

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ইস্যুতে সোমবার ককরোচদের বিক্ষোভে আহত ছাত্রছাত্রী ও পুলিশ কর্মীদের দেখতে সোমবার দিল্লির আরএমএল হাসপাতালে যান আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

হাসপাতাল পরিদর্শনের পর কেজরিওয়াল জানিয়েছেন, বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং পুলিশ কর্মী আহত হয়েছিলেন বিক্ষোভে। তাদের অধিকাংশকেই ভর্তি করা হয়েছিল আরএমএল হাসপাতালে। হাসপাতাল সূত্রে তিনি জানতে পেরেছেন, একজন ছাত্রী ছাড়া বাকি সকল আহত ছাত্রছাত্রী ও পুলিশ কর্মী বাড়ি চলে গেছেন। ওই ছাত্রী বর্তমানে আইসিইউতে ভর্তি এবং তার অবস্থা আশঙ্কাজনক।

সোশ্যাল মিডিয়ায় ১০ জনের মৃত্যুর দাবি ঘুরে বেড়ালেও, সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই বলে জানান কেজরিওয়াল। তিনি বললেন, ‘যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তার কোনো প্রামাণ্য তথ্য আমাদের হাতে নেই।’

এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিক্ষোভের পর বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, পুলিশ কিছু ছাত্রছাত্রীকে আটক করে থাকতে পারে। এই পরিস্থিতিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার কথাও জানান কেজরিওয়াল।

এ ছাড়াও, বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মিথ্যা এফআইআরের অভিযোগও উঠে এসেছে বলে দাবি করেন তিনি। ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনে আইনি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে আম আদমি পার্টি বলেও জানান কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়ালককরোচদের বিক্ষোভদিল্লি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য