Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সীমান্তের কাঁটাতারে রাজনীতির ছায়া : ভারত-বাংলাদেশ সম্পর্কে কি নতুন সংকটের ইঙ্গিত?

রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৩২
সীমান্তের কাঁটাতারে রাজনীতির ছায়া : ভারত-বাংলাদেশ সম্পর্কে কি নতুন সংকটের ইঙ্গিত?

ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে সীমান্ত সবসময়ই একটি স্পর্শকাতর বিষয়। কিন্তু সাম্প্রতিক সময়ে যে বিতর্ক নতুন করে সামনে এসেছে, তা শুধু সীমান্ত নিরাপত্তা বা অবৈধ অনুপ্রবেশের প্রশ্নেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতি এবং দুই দেশেরই অর্থনীতি। গত কয়েক মাস ধরে বাংলাদেশের দিক থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে, ভারতীয় সীমান্ত এলাকা থেকে কিছু মানুষকে যথাযথ যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিষয়গুলি নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলি তারই প্রতিফলন হতে পারে। একই সঙ্গে একটি বড় প্রশ্নও সামনে নিয়ে এসেছে- রাজ্যের নির্বাচনী রাজনীতি কি কখনও কখনও দেশের পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলতে পারে?

প্রকৃতপক্ষে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লি ও ঢাকার সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অনেকাংশে একটি নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে ছিল। সেই সমীকরণ বদলে যাওয়ার পর দুই দেশের সম্পর্কেও কিছুটা অস্বস্তি তৈরি হয়। যদিও সাম্প্রতিক মাসগুলিতে দুই দেশের মধ্যে আবার যোগাযোগ বাড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। বাস্তবতা হল, ভৌগোলিক অবস্থান, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, নদী ব্যবস্থাপনা এবং উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা - সব ক্ষেত্রেই ভারত ও বাংলাদেশ একে অপরের কাছে গুরুত্বপূর্ণ। ফলে সম্পর্কের অবনতি কারও পক্ষেই লাভজনক নয়।

এদিকে ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে যে অবৈধ অনুপ্রবেশ একটি বাস্তব সমস্যা এবং তার মোকাবিলা করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে বাংলাদেশের অবস্থান, কোনও ব্যক্তি যদি সত্যিই বাংলাদেশের নাগরিক হন এবং যথাযথ প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই। কিন্তু বিরোধের জায়গা হল প্রক্রিয়া। বাংলাদেশের দাবি, আন্তর্জাতিক রীতি এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবস্থাকে পাশ কাটিয়ে একতরফাভাবে কাউকে সীমান্তের ওপারে পাঠানো হলে তা সার্বভৌমত্বের প্রশ্ন তৈরি করে। ফলে বিতর্কটি শুধু অনুপ্রবেশ নয়, বরং প্রশাসনিক ও কূটনৈতিক পদ্ধতি নিয়েও। আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েই চলছে জোর আলোচনা।


আরও পড়ুন

অভিষেকের বাড়িতে পাঁচ ঘণ্টা পুলিশি অভিযান

১৩ জুন ২০২৬

বাংলাদেশে এখন যে ব্যাখ্যাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ। বিগত কয়েক বছর ধরে নাগরিকত্ব, সীমান্ত, অনুপ্রবেশ এবং জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্ন পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়গুলিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। নির্বাচনী প্রচারেও এই প্রশ্নগুলি বারবার সামনে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোনও রাজনৈতিক শক্তি যদি অবৈধ অনুপ্রবেশ রোধের প্রতিশ্রুতি দিয়ে ভোট চায়, তাহলে ভোটারদের কাছে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দেখানোরও চাপ তৈরি হয়। ফলে বাংলাদেশ এবং ভারতের অনেক বিশ্লেষক সাম্প্রতিক সীমান্ত-সংক্রান্ত ঘটনাগুলিকে সেই রাজনৈতিক চাপের ফল হিসেবেই দেখছেন।

কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতার পাশাপাশি ধারণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধীরে ধীরে এমন একটি ধারণা তৈরি হচ্ছে, বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও সীমান্তনীতি পরস্পরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই ধারণা সঠিক হোক বা না হোক, জনগণের উপর তার প্রভাব পড়ছে। প্রতিটি সীমান্ত বিতর্ক সেই ধারণাকে আরও শক্তিশালী করছে। এর ফলে ভারতপন্থী অবস্থান নেওয়া বাংলাদেশের যে কোনও সরকারের পক্ষেই অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা বাড়ছে।

তাছাড়াও ভারতের সামনে আরেকটি বাস্তবতা হল, আজকের বাংলাদেশ ২০২০ সালের বাংলাদেশ নয়। ঢাকার রাজনৈতিক কেন্দ্র বদলেছে। একই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলছে। চীন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চলছে। ফলে শুধুমাত্র অতীতের অভিজ্ঞতার উপর নির্ভর করে ভবিষ্যতের সম্পর্ক পরিচালনা করা সহজ হবে না।

বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে হলে সীমান্ত-সংক্রান্ত সমস্ত অভিযোগের স্বচ্ছ তদন্ত, যাচাই করা প্রত্যর্পণ প্রক্রিয়া এবং নিয়মিত কূটনৈতিক আলাপ আলোচনা প্রয়োজন। কারণ সীমান্তে ঘটে যাওয়া একটি ছোট ঘটনাও বহু বছরের কূটনৈতিক প্রচেষ্টাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু দুই সরকারের সম্পর্ক নয়। বরং এটি ইতিহাস, সংস্কৃতি, ভাষা, অর্থনীতি এবং কোটি কোটি মানুষের পারস্পরিক যোগাযোগের সঙ্গে জড়িত। তাই সীমান্তে রাজনৈতিক বার্তা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পারস্পরিক আস্থা বজায় রাখা। সেই আস্থাই আগামী দিনে দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় সেতুবন্ধন হবে।




বাংলাদেশ-ভারত সীমান্তপশ্চিমবঙ্গকাঁটাতারের বেড়া
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    লাকী আপার ফ্রি পাঠশালা

    লাকী আপার ফ্রি পাঠশালা

    ৩১ জুলাই ২০২৬, ০২:১৯

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় রাজি হামাস, কী আছে নতুন চুক্তিতে

    গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় রাজি হামাস, কী আছে নতুন চুক্তিতে

    ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    advertiseadvertise