ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে ফিরলেন ৫০ বাংলাদেশি। বেনাপোল বন্দর চেকপোস্টে বাংলাদেশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গতকাল রবিবার রাত ১০টায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা ছিলেন সেখানে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বললেন, ‘সাড়ে তিন বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের তামিলনাড়ু রাজ্যে যান তারা। বিভিন্ন দোকান, হাসপাতাল, কলকারখানা ও কৃষি জমিতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদে...