Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৫:৪৬
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে বিক্ষোভ

প্রতীকী ছবি

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভারতের মেঘালয় রাজ্যের স্থানীয় এক গ্রামের বাসিন্দারা।

রোববার মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় প্রায় জিরো লাইনে অবস্থিত লিংখং গ্রামের বাসিন্দারা বিক্ষোভ করেন। পরে পিনুরসলা অঞ্চলের সাব-ডিভিশনাল কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা।

তাদের দাবি, বেড়াটি জিরো লাইন বা শূন্যরেখা বরাবর নির্মাণ করতে হবে। তা না হলে তাদের গ্রামটি ভারতের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, জিরো লাইন থেকে কাঁটাতারের বেড়ার অন্তত ১৫০ গজ দূরত্ব থাকতে হবে।

লিংখং এমন হাতে গোনা কয়েকটি গ্রামের একটি, যেখানকার বাড়িঘরগুলো বাংলাদেশের সীমানা থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।

বিক্ষোভের পর গ্রামপ্রধান রামু ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আমরা সীমান্তে বেড়া দেওয়ার বিরোধী নই, কিন্তু আমরা চাই বেড়াটি যেন জিরো লাইনে নির্মাণ করা হয়। এতে করে আমাদের গ্রাম ভারতের ভেতরে এবং বেড়ার মধ্যে সুরক্ষিত থাকবে।

তার আশঙ্কা, প্রস্তাবিত নকশা অনুযায়ী বেড়া নির্মিত হলে লিংখং গ্রামটি নিরাপত্তা বেষ্টনীর বাইরে পড়ে যাবে। এর ফলে গ্রামের মানুষের যাতায়াত, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হবে।

বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের ৪৪৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। স্থানীয় বিভিন্ন সমস্যা এবং দুর্গম অঞ্চলের কারণে এখনো প্রায় ৮০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়নি।

কোভিড-১৯ মহামারির সময় গ্রামবাসীরা বাঁশ দিয়ে একটি বেড়া তৈরি করেছিলেন, যা দিয়ে গ্রামটিকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল। এরপর আর খুব একটা পরিবর্তন হয়নি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার অংশ হিসেবেই নতুন বেড়া নির্মাণের এই কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে ইতিমধ্যে লিংখং গ্রামে একটি ফাঁড়ি স্থাপন করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, তারা যেসব এলাকায় জনবসতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে জিরো লাইন বরাবর সিঙ্গেল-রো বেড়া নির্মাণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করেছে।

তবে, বাংলাদেশের নতুন সরকার এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন তিনি।

সূত্র : দ্য হিন্দু

বাংলাদেশ-ভারত সীমান্তমেঘালয়বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী