Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সেই বৃদ্ধকে শূন্যরেখা থেকে জামালপুরে আনল বিজিবি

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:০০
শেয়ার করুন:
সেই বৃদ্ধকে শূন্যরেখা থেকে জামালপুরে আনল বিজিবি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে থানায় আনা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন। ছবি: আগামীর সময়

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে গতকাল দিনভর উত্তেজনা। বিএসএফের পুশইন ও বিজিবির পুশব্যাকে শূন্যরেখায় আটকে রইলেন এক বৃদ্ধ। সকালে তাকে ঘিরে দুই বাহিনীর সদস্যদের মধ্যে হলো তর্ক। বিকালে দুই দেশের সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে ঘটল ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। ওই বৃদ্ধকে কে নেবে- বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকেও হলো না এর সুরাহা।

দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখায় আটকে থাকার পর অবশেষে বৃদ্ধকে এপারে এনেছে বিজিবি। বাংলাদেশি বলে নিশ্চিত হওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তাকে বকশীগঞ্জ থানায় পাঠানো হয়। থানার ওসি মো. মকবুল হোসেন নিশ্চিত করলেন এসব তথ্য।   

       

আরও পড়ুন

জামালপুর সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, শূন্যরেখায় আটকে বৃদ্ধ

১০ জুন ২০২৬


তিনি জানালেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও ফেসবুকে গতকাল ওই বৃদ্ধের ছবি দেখে তার পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পাওয়া যায় তার জাতীয় পরিচয়পত্র। তাতে লেখা, ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দাইল এলাকায় বাবু চন্দ্র বর্মনের ছেলে।

আরও পড়ুন

পুশইন ঘিরে উত্তেজনা, বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

১০ জুন ২০২৬


ওসি মকবুল বলেছেন, ‘বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। তাকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে রওনা দিয়েছেন। তারা এলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল বুধবার ভোরে রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে সাতজনকে পুশইনের চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। বিজিবি ও স্থানীয়দের বাধায় ছয়জন চলে গেলেও শূন্যরেখায় রয়ে যান ওই বৃদ্ধ।

জামালপুরবকশীগঞ্জবাংলাদেশ-ভারত সীমান্তপুশইনবিজিবিবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত