Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, শূন্যরেখায় আটকে বৃদ্ধ

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৭:২৯
জামালপুর সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, শূন্যরেখায় আটকে বৃদ্ধ

ছবি: আগামীর সময়

ঘটনাস্থল জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত। বিএসএফের পুশইন আর বিজিবির পুশব্যাকে শূন্যরেখায় আটকা পড়লেন এক বৃদ্ধ। তাকে ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিজিবি-বিএসএফ। সীমান্ত এলাকার গ্রামবাসীও লাঠিসোঁটা নিয়ে দাঁড়াল বিজিবির সঙ্গে। আজ বুধবার ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে আলো নিভিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এলাকাবাসী ও বিজিবি বাধা দিলে অন্যরা ভারতের ভেতরে সরে গেলেও শূন্যরেখায় আটকা পড়েন এক বৃদ্ধ। 

বিজিবি সূত্র বলছে, ওই বৃদ্ধ ভারতীয় নাগরিক। তাকে নিজ দেশে ফিরে যেতে বললে রাজিও হন। তবে বিএসএফ সদস্যরা ভারতে প্রবেশে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তোলেন তিনি। দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকেও সমাধান হয়নি বিষয়টির। একপর্যায়ে সীমান্তে তৈরি হয় উত্তেজনার ওই পরিস্থিতি।

দুই বাহিনীর অনড় অবস্থানের কারণে ওই বৃদ্ধ এখনো শূন্যরেখায় আটকে আছেন।

এ বিষয়ে বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেছেন, ‘সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। পরে তাকে বাংলাদেশের সীমান্ত থেকে সফলভাবে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’


বিজিবি-বিএসএফসীমান্তজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী