Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মুম্বাইয়ে পুলিশের গাড়ি আটকানো রিয়া যেন জুলাইয়ে নুসরাতের প্রতিচ্ছবি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৯:৪৭
মুম্বাইয়ে পুলিশের গাড়ি আটকানো রিয়া যেন জুলাইয়ে নুসরাতের প্রতিচ্ছবি

মুম্বাইয়ে যেন ঢাকার চিত্র। ছবি- কোলাজ

ধূসর রঙের হুডি পরা এক তরুণী দুহাত প্রসারিত করে সাহসের সঙ্গে দাঁড়িয়ে আছেন একটি চলন্ত পুলিশ ভ্যানের ঠিক সামনে। ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় এসেছে এই দৃশ্যটি।

ঘটনাটি ঘটে গত বুধবার ভারতের মুম্বাই শহরের কোহিনূর স্কয়ারে। আন্দোলনে অংশ নেওয়া একদল বিক্ষোভকারী তরুণকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই পুলিশ ভ্যানটির পথ আটকে দাঁড়ান এক তরুণী। নিজের জীবন ঝুঁকিতে ফেলে দুই হাত ছড়িয়ে গাড়িটির গতি থামিয়ে দেন তিনি।

পরবর্তীতে জানা যায়, প্রতিবাদী এই তরুণীর নাম রিয়া আহির (২৭)। পেশায় তিনি একজন মডেল ও মিউজিক ভিডিও নির্মাতা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। পুলিশের গাড়ি থামানোর তার এই সাহসী প্রতিরোধের দৃশ্যটি ভিডিও ও ছবিতে ক্যামেরাবন্দী হয়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পুলিশের গাড়ি আটকে দাঁড়ান রিয়া- ভিডিও থেকে

ঘটনার বিষয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে রিয়া জানান, সেখানে নিজের ব্যক্তিগত কাজে হেঁটে যাওয়ার সময় শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান শুনতে পান তিনি। পুলিশ যখন কোনো যৌক্তিক কারণ ছাড়াই তরুণদের ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। তার মনে হয়েছিল, অবিচারের বিরুদ্ধে এই মুহূর্ত থেকেই রুখে দাঁড়ানো উচিত। এরপর পুলিশ তাকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এবং কিছুদূর গিয়েই তাদের ছেড়ে দেওয়া হবে বললেও তিনি তা মানতে চাননি।

মুম্বাইয়ের এই অদম্য প্রতিরোধের ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ঐতিহাসিক চিত্রকে। ওই বছরের ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে ঢাকার হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ আন্দোলনকারী ছাত্রদের গ্রেপ্তার করে ভ্যানে তুললে একইভাবে সাহসের সঙ্গে গাড়ির সামনে গিয়ে পথ রোধ করেছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হওয়া সেই সাহসিকতার প্রতিচ্ছবিই যেন নতুন করে ফুটে উঠল মুম্বাইয়ের রাজপথে।

মুম্বাইককরোচ জনতা পার্টিজুলাই আন্দোলনমার্চ ফর জাস্টিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও