Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

মমতাকে ভোটে হারানোয় পিএসকে হত্যা, দাবি শুভেন্দুর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৮:৫৯
মমতাকে ভোটে হারানোয় পিএসকে হত্যা, দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) হওয়ার কারণেই হত্যা করা হয়েছে চন্দ্রনাথ রথকে। এমনই দাবি করলেন শুভেন্দু।

আজ বৃহস্পতিবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বললেন, ‘একজন নিষ্পাপ, শিক্ষিত তরুণকে শুধু ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে খুন করা হয়েছে। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বলে তৈরি হয়েছে এই আক্রোশ।’

শুভেন্দুর দাবি, নিহত চন্দ্রনাথের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। তিনি সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না।

তার কথায়, চন্দ্রনাথের একমাত্র অপরাধ শুভেন্দু অধিকারীর সহায়ক হিসেবে কাজ করা। সেই কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে।


আরও পড়ুন

পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

০৭ মে ২০২৬


চন্দ্রনাথের মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ বলেও উল্লেখ করেন শুভেন্দু। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি চান তিনি।

শুভেন্দু বলছেন, ‘ঠাণ্ডা মাথায় রেকি করে এই খুন করা হয়েছে। তদন্তকারীদের কাছে আমার আবেদন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

বৃহস্পতিবার দুপুরে বারাসতে শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও জ্যোতির্ময় সিংহ মাহাতো।

পশ্চিমবঙ্গ নির্বাচনবিধানসভা নির্বাচনশুভেন্দু অধিকারীপিএসকে হত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise