Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

মেসির কারণে হারলেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩৭
মেসির কারণে হারলেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

পশ্চিমবঙ্গের টালিগঞ্জ বিধানসভা আসনে এবারের নির্বাচনে হেরে গেছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ও হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। গতকাল সোমবার (৪ মে) ঘোষিত ফলে দেখা যায়, তিনি বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে পরাজিত হয়েছেন ৬ হাজার ১৩ ভোটে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২ হাজার ৩৯৪ ভোট। অন্যদিকে পাপিয়া অধিকারী জয়ী হয়েছেন ৮৮ হাজার ৪০৭ ভোট পেয়ে। গত নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে জয় পাওয়া অরূপ বিশ্বাস এবার পারেননি নিজের আসনটি ধরে রাখতে।

বিশ্লেষকদের মতে, এবারের ভোটে সিপিএম ৩০ হাজারের বেশি ভোট পেয়ে সমীকরণে  ফেলেছে বড় প্রভাব। এতে অরূপ বিশ্বাসের ভোটব্যাংকে টান পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


আরও পড়ুন

বাংলা আমার হৃদয়ের অংশ হয়ে গেছে : মৈথিলী ঠাকুর

০৫ মে ২০২৬

এদিকে তার পরাজয়ের পেছনে গত বছরের আলোচিত ‘মেসি-কাণ্ড’-এর প্রভাবও দেখছেন অনেকে। গত ডিসেম্বরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কলকাতায় এলে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেসির সঙ্গে সময় কাটালেও টিকিট কেটে আসা বহু দর্শক তাকে দেখার সুযোগ পাননি। ফুটবলপ্রেমীদের সেই ক্ষোভ এবার ভোটের ফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

অরূপ বিশ্বাসের এই হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মন্তব্য করছেন, ‘মেসিকে দেখতে দেননি, তাই মানুষ এবার তাকে বিধানসভায় ঢুকতে দিল না।’ আবার কেউ রসিকতা করে লিখছেন, ‘মেসির পাস থেকেই গোল দিয়ে জিতল বিজেপি।’

সূত্র-হিন্দুস্তান টাইমস

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise