Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

রাজপথে ফিরলেন মমতা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৯:৫০
রাজপথে ফিরলেন মমতা

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে নানা জল্পনা তুঙ্গে। ঠিক এমন সময়েই রাজপথে নেমে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ঐক্য ও লড়াইয়ের বার্তা দিলেন সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার রানি রাসমণি রোডে আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন মমতা।

এ সময় মমতা বার্তা দেন, রাজনৈতিক চাপ বা ভাঙনের আশঙ্কার মধ্যেও পিছিয়ে আসবে না তার দল।

দুপুরে সমাবেশস্থলে পৌঁছে হাতে ভারতের সংবিধান তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন এবং ময়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তির প্রতিও শ্রদ্ধা জানান। এ সময় মমতার পাশে দেখা যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অসীমা পাত্র, মদন মিত্রসহ একাধিক শীর্ষ নেতাকে। পাশাপাশি দলের কয়েকজন সংসদ সদস্য ও বিধায়কও উপস্থিত ছিলেন। এছাড়া অসংখ্য সমর্থক জড়ো হয় সেখানে।

তৃণমূলের আগেই জানিয়েছিল, কর্মসূচিতে যোগ দিতে আসা নেতা-কর্মীদের যদি কোনো বাধার মুখে পড়তে হয়, তবে তারা যেন ধর্মতলার ওয়াই-চ্যানেল এলাকায় জমায়েত হন এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করেন। দলীয় নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক প্রতিবাদের অধিকার রক্ষার লড়াই চলবে।

এই কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে সাম্প্রতিক দলীয় অস্থিরতার কারণে। বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের একাংশের মধ্যে অসন্তোষের খবর সামনে এসেছে। সম্প্রতি দলবিরোধী ও অনৈতিক কাজের অভিযোগ তুলে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগী নেতাদের তীব্র সমালোচনা করেন। নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, যারা মানুষের ভোট নিয়ে পরে বিশ্বাসঘাতকতা করছেন, তাদের বিরুদ্ধে মানুষই শেষ পর্যন্ত জবাব দেবে। ভয় বা চাপের কাছে মাথা নত না করারও বার্তা দেন তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, কিছু ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে ভুল হয়েছিল দলের।

মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, ‘লড়ব, না হলে মরব। বিজেপিকে ক্ষমতা থেকে সরানো পর্যন্ত আমি থামব না।’

পশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise