Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

আহসানুর রহমান, সাতক্ষীরা
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৩৯
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

সাতক্ষীরা শহরে নিজ চেম্বারে রোগী দেখছেন ডা. এবাদুল্লাহ

সকাল ৮টা, তখনো ভিড় জমে ওঠেনি। সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ের নওয়াব মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে জড়ো হচ্ছেন রোগীরা। কেউ ভ্যানচালক, কেউ দিনমজুর, কেউবা গৃহকর্মী। চোখে ভরসা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন ডাক্তারের অপেক্ষায়। ৯টার পর থেকে ১০ টাকার একটি নোট বাড়িয়ে দিলেই মিলছে একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের পরামর্শ। বর্তমান সময়ে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৫০০ থেকে ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে, সেখানে চার দশকের বেশি সময় ধরে প্রথমে মাত্র ৫ টাকা, পরে ১০ টাকায় চিকিৎসাসেবা দিয়ে নজির স্থাপন করেছেন সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ও প্রবীণ চিকিৎসক মো. এবাদুল্লাহ। স্থানীয়দের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।

আদর্শের নেপথ্যে পারিবারের অনুপ্রেরণা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের ডা. এবাদুল্লাহ ১১ ভাইবোনের মধ্যে সবার বড়। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী এবাদুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন তার দাদা নওয়াব আলী। পরিবারের সদস্যদের ভাষ্য, নওয়াব আলীর স্বপ্ন ছিল, নাতি একদিন বড় চিকিৎসক হয়ে নিজেকে বিলিয়ে দেবেন আর্তমানবতার সেবায়। সে স্বপ্নকেই নিজের জীবনের মূল দর্শনে পরিণত করেছেন ডা. এবাদুল্লাহ।

মুক্তিযুদ্ধে চিকিৎসকের ভূমিকা: ডা. এবাদুল্লাহ আগামীর সময়কে জানালেন, রাজশাহী মেডিকেল কলেজে পড়া অবস্থায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পড়াশোনা ছেড়ে সাতক্ষীরায় ফিরে যুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালে আহত মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী ও সাধারণ মানুষকে গোপনে চিকিৎসাসেবা দেন। স্বাধীনতার পর তিনি পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে যোগ দেন এবং ২০১০ সালে সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে অবসরে যান।

৫ থেকে ১০ টাকার দীর্ঘ পথচলা: ১৯৮০ সালের দিকে ডা. এবাদুল্লাহ যখন নিজ চেম্বারে রোগী দেখা শুরু করেন, তখন ফি ঠিক করেছিলেন মাত্র ৫ টাকা। তিনি জানালেন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাবঞ্চিত হওয়ার বাস্তবতা খুব কাছ থেকে দেখেছিলেন বলেই তার এ সিদ্ধান্ত। ক্লিনিক ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে ২০১৫ সাল থেকে তিনি ফি ১০ টাকা করতে বাধ্য হন।

‘আমি যখন ৫ টাকায় রোগী দেখা শুরু করি, তখন অনেকেই হাসাহাসি করেছেন। আমাকে ৫ টাকার ডাক্তার বলে কটাক্ষও করেছেন। কিন্তু আমি চেয়েছি, সাধারণ মানুষ যেন অন্তত ফি দেওয়ার ভয়ে চিকিৎসাবঞ্চিত না হন’— স্মৃতিচারণ করছিলেন ডা. এবাদুল্লাহ।

রোগীরা খুশি: স্থানীয় রোগী ছাড়াও ক্লিনিকটিতে প্রতিদিন যশোর-খুলনা থেকে রোগী আসেন। ইজিবাইকচালক মাসুদ রানা সন্তুষ্টি জানিয়ে বললেন, ‘১০ টাকায় দেখাতে পারি বলেই আমরা ডাক্তারের কাছে আসার সাহস পাই। তিনি আমাদের মতো গরিবের ভরসার স্থল। খুব প্রয়োজন না হলে পরীক্ষার কথা বলেন না। ওষুধ লেখেন কম। এতে আমাদের সাশ্রয় হয়।’

‘বড় ডাক্তার দেখানোর সামর্থ্য আমার নেই। ১০ টাকা ফি দিয়ে যে টাকা বাঁচে, তা দিয়ে ওষুধ কিনতে পারি। অনেক সময় ওষুধ কেনার টাকা না থাকলে ডাক্তার সাহেব কোম্পানি থেকে পাওয়া স্যাম্পল ওষুধও দিয়ে দেন’— বলছিলেন গৃহকর্মী হামিদা বেগম।

ডা. এবাদুল্লাহর সহকর্মীরা জানালেন, প্রতিদিন গড়ে ৮০-৯০ জন রোগী এখানে সেবা নিতে আসেন।

তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান: আগামীর সময়ের সঙ্গে আলাপকালে অনেক তরুণ চিকিৎসকের প্রতি মানুষের আস্থার সংকট নিয়েও কথা বলেন ডা. এবাদুল্লাহ। তার মতে, রোগীর সঙ্গে আন্তরিক ব্যবহার অর্ধেক চিকিৎসার কাজ করে দেয়। তরুণ প্রজন্মের চিকিৎসকদের প্রতি তার আহ্বান, চিকিৎসাকে শুধু পেশা হিসেবে না নিয়ে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

ডা. এবাদুল্লাহ মনে করেন, ‘টাকা-পয়সা বা খ্যাতির চেয়ে মানুষের দোয়া অনেক বড়। রাস্তায় হাঁটলে মানুষ যখন সালাম দেয় বা দোয়া করে, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জানালেন, মানবসেবার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পান তিনি।

ধন্যবাদসাতক্ষীরাচিকিৎসকডা. এবাদুল্লাহ
    শেয়ার করুন:
    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    প্রকল্প দেরি হলে শাস্তি

    প্রকল্প দেরি হলে শাস্তি

    ০৪ জুন ২০২৬, ০১:৩৯

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    ০৪ জুন ২০২৬, ০১:৪৫

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    ০৪ জুন ২০২৬, ০১:৪৪

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    ০৪ জুন ২০২৬, ০১:৫০

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    ০৪ জুন ২০২৬, ০২:০৮

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    ০৪ জুন ২০২৬, ০২:৩৩

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ০৪ জুন ২০২৬, ০২:২৩

    advertiseadvertise