Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

নাজমুল লিখন
নাজমুল লিখন
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৪৭
বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

গ্রাফিকস: আগামীর সময়

বাড়ল বিদ্যুতের দাম। পাইকারিপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৯ পয়সা এবং খুচরাপর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে খুচরাপর্যায়ে বিদ্যুতের গড়মূল্য ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারিপর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। ২৫ বছরে এবারই একবারে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না। সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বাড়বে অন্তত ৬০ শতাংশ।

বর্তমানে পাইকারিপর্যায়ে বিদ্যুতের ভারিত গড়মূল্য প্রতি ইউনিট ৭ টাকা। নতুন সিদ্ধান্তে তা ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরাপর্যায়ে বিদ্যুতের গড়মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ১০ টাকা ৬৩ পয়সায়। ২৫ বছরে এবারই একবারে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

একবারে এত বেশি বিদ্যুতের মূল্যবৃদ্ধি অযৌক্তিক বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর। তিনি বলেছেন, বিদ্যুৎ খাতে যে ভর্তুকির চাপ, তাতে গ্রাহকপর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ালে কিছুটা সহনীয় ছিল। কিন্তু এত বেশি মূল্যবৃদ্ধি মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে।

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে সবকিছুতেই এর প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, বিদ্যুতের দাম ১০ শতাংশ বাড়লে সার্বিক ব্যয় বাড়ে প্রায় চার গুণ— অর্থাৎ ৪০ শতাংশ। এতে মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। এমনিতেই করোনা মহামারী এবং অতীতের মূল্যবৃদ্ধির ধাক্কা এখনো সামাল দেওয়া যায়নি। নতুন করে দৈনন্দিন ব্যয় সামাল দেওয়া মানুষের জন্য খুবই কষ্টকর হবে,’ যোগ করেন তিনি।

রাজধানীর মিরপুরের বাসিন্দা জীবন আহসান জানান, সবকিছুর দাম বাড়ছে। এখন বিদ্যুতের দামও বাড়ল। এতে নতুন করে আবার জিনিসপত্রের দাম বাড়বে। বিদ্যুতের বাড়তি ব্যয়ের সঙ্গে অন্যান্য ব্যয় সামাল দিয়ে সংস্কার চালানোই মুশকিল হয়ে দাঁড়াবে।

বিকেএমইএ সভাপতি হাতেম আলী আগামীর সময়কে বলছিলেন, আগের দামে বিদ্যুৎ বিল দিতেই অনেক কারখানার মালিক হিমশিম খাচ্ছেন। নতুন করে এই ব্যয় বহন করা অনেকের পক্ষেই অসম্ভব হবে। ব্যয় বৃদ্ধির ফলে কারখানার উৎপাদন ব্যয় বাড়বে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টেকা যাবে না। অনেক কারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান কমবে।

বিদ্যুতের নতুন মূল্যহার নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম আগামীর সময়কে বললেন, স্বাধীন ও নিরপেক্ষ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বিইআরসি তার আইনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণের মধ্য দিয়ে কমিশনের সেই ব্যর্থতা আবারও প্রকাশ পেয়েছে।

শামসুল আলম প্রশ্ন তোলেন, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি হলেও দাম কমানোর প্রস্তাব নিয়ে কখনো গণশুনানি হয় না কেন। তার দাবি, জনগণের পক্ষ থেকে বারবার ব্যয় কমিয়ে মূল্য কমানোর প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গুরুত্ব পায় না। বরং ব্যয় বৃদ্ধির নানা যুক্তি সামনে এনে মূল্যবৃদ্ধির পথ সুগম করা হয়। অনেক ক্ষেত্রে এই ব্যয়বৃদ্ধিকে তিনি ‘লুণ্ঠনমূলক ব্যয়’ হিসেবে উল্লেখ করেন।

বিদ্যুৎদামজীবনযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন