Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

একবছরে ৫৪ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করেছে ভারত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৩:৫৭
একবছরে ৫৪ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করেছে ভারত

ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম উৎপাদনকারী দেশ ভারত। ২০২৫-২৬ অর্থবছরে ভেঙে গেছে দেশটির প্রতিরক্ষা খাতের সব রেকর্ড। এই বড় সাফল্য এসেছে মূলত প্রতিরক্ষা রপ্তানি ও দেশের ভেতরের উৎপাদনের ক্ষেত্রে।

চলতি অর্থবছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি রুপিতে (প্রায় ৫৪ হাজার কোটি টাকা )। গত অর্থবছরে যা ছিল ২৩ হাজার ৬২২ কোটি রুপি। অর্থাৎ, মাত্র এক বছরেই রপ্তানি বেড়েছে ৬২.৬৬ শতাংশ।

রপ্তানির পাশাপাশি দেশটিতে সামরিক সরঞ্জাম তৈরিও বেড়েছে বহু গুণ। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনের মূল্য দাঁড়িয়েছে ১.৭৮ লাখ কোটি রুপি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট রপ্তানির ৫৪.৮৪ শতাংশ এসেছে সরকারি প্রতিষ্ঠান থেকে। আর বাকি ৪৫.১৬ শতাংশ এসেছে বেসরকারি খাত থেকে।

গত এক বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৫১ শতাংশ। অন্যদিকে বেসরকারি খাতে এই বৃদ্ধি ১৪ শতাংশ। এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্ববাজারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতীয় সামরিক পণ্যের চাহিদা।

সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান আর্মোরির প্রতিষ্ঠাতা অমরদীপ সিং জানিয়েছেন, প্রতিরক্ষা খাতের এই পরিবর্তনের পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখন অনেক বদলে গেছে আধুনিক যুদ্ধ। এখনকার যুদ্ধ মানেই ড্রোন, সাইবার সিস্টেম এবং এআই ভিত্তিক নজরদারি।

অমরদীপ বলেছেন, ভারত এখন আর কেবল অন্যের দেওয়া সরঞ্জাম তৈরি করছে না। দেশেই এখন তৈরি হচ্ছে নকশা, সফটওয়্যার ও সেন্সর।

কৃষ্ণ ডিফেন্স অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি অঙ্কুর শাহ বলেছেন, প্রতিরক্ষা খাত এখন আর দু-একটা বড় কোম্পানির মধ্যে আটকে নেই। স্টার্টআপ এবং ছোট-মাঝারি শিল্পগুলোও এখন এগিয়ে আসছে। ফলে পুরো ব্যবস্থাটি আরও শক্তিশালী হচ্ছে এবং ভারত ক্রেতা থেকে হয়ে উঠছে প্রযুক্তির স্রষ্টা।

তওরাল ইন্ডিয়া কোম্পানির এমডি ও সিইও ভারত গিতে জানিয়েছেন, তারা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য জটিল অ্যালুমিনিয়াম কাস্টিং তৈরি করছেন। তারা ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেলের জন্য দেশীয় প্রযুক্তিতে সিলিন্ডার ব্লক ক্র্যাঙ্ককেস তৈরি করেছেন। এর ফলে শেষ হয়েছে রাশিয়ার ওপর ভারতের গত ৩৪ বছরের আমদানি নির্ভরতা। এতে বছরে সাশ্রয় হচ্ছে দেশের প্রায় ১০.৫ কোটি রুপি।

শিল্ড এআইয়ের সার্জন শাহ জানিয়েছেন, যৌথভাবে কাজ করছে শিল্ড এআই ও জেএসডব্লিউ ডিফেন্স। তারা হায়দরাবাদে ৯ কোটি ডলার বিনিয়োগে চালু করছে ড্রোন তৈরির কারখানা। তাদের হাইভমাইন্ড সফটওয়্যারটি ভারতীয় বাহিনীকে স্বয়ংক্রিয় মিশন পরিচালনায় সাহায্য করবে বলে।

গত পাঁচ বছরে প্রায় তিনগুণ বেড়েছে ভারতের প্রতিরক্ষা রপ্তানি। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি ছিল ১২ হাজার ৮০০ কোটি রুপি।

তবে সংশ্লিষ্ট খাতের নেতারা মনে করেন, আসল চ্যালেঞ্জ হলো এই গতি ধরে রাখা। এখন লক্ষ্য হওয়া উচিত শতভাগ দেশীয় প্রযুক্তি বানানো, যা বাস্তব যুদ্ধক্ষেত্রে দারুণ কাজ করবে।

এই হিসাব একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, ভারত বিশ্বের বুকে প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম বড় উৎপাদক ও রপ্তানিকারক হয়ে উঠছে।

অস্ত্রভারতসামরিক সরঞ্জামপ্রতিরক্ষা খাতপ্রতিরক্ষা রপ্তানিপ্রতিরক্ষা মন্ত্রণালয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise