আগামীর সময়

ইরান যুদ্ধ নিয়ে পুতিন-সালমানের ফোন

ইরান যুদ্ধ নিয়ে পুতিন-সালমানের ফোন

সংগৃহীত ছবি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ‘ফোনালাপে মধ্যপ্রাচ্যের সংকট পরিস্থিতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। অঞ্চলের সামরিক-রাজনৈতিক পরিস্থিতির অবনতি, বেসামরিক হতাহত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’

এতে আরও বলা হয়, উভয় নেতা দ্রুত যুদ্ধবিরতি এবং সব পক্ষের বৈধ স্বার্থকে সম্মান করে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সংকটের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলছে।’

এই প্রেক্ষাপটে পুতিন ও সৌদি যুবরাজ ওপেক প্লাস কাঠামোর মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং বৈশ্বিক তেল বাজার স্থিতিশীল রাখতে রাশিয়া ও সৌদি আরবের ভূমিকা তুলে ধরেন।

এতে আরও বলা হয়, ‘রাশিয়া-সৌদি বহুমুখী সহযোগিতার উচ্চ পর্যায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে, যা বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনকভাবে এগিয়ে যাচ্ছে।’



    শেয়ার করুন: