Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানের মধ্যে শক্তিশালী আফটারশক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪৫
ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানের মধ্যে শক্তিশালী আফটারশক

ভেনেজুয়েলার কারাবালেদায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ছবি : রয়টার্স

ভেনেজুয়েলায় সোমবার সকালে উদ্ধার অভিযানের মধ্যে একটি শক্তিশালী আফটারশক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলের কারাবালেদার উত্তরে কেন্দ্রস্থলসহ এই আফটারশকটির মাত্রা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে। তবে, এতে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বা আটকা পড়া হাজার হাজার মানুষের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভেনেজুয়েলার জাতীয় সংসদের নেতা হোর্হে রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, ভূমিকম্পের পর আহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে এবং ১৫ হাজার ৮৬৬ জন এখনো গৃহহীন।

কর্মকর্তারা মনে করছেন, এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা জানিয়েছেন, প্রায় ৩০ হাজার ভেনেজুয়েলীয় জরুরি কর্মী ও ২ হাজার ৭০০ বিদেশি বিশেষজ্ঞের অংশগ্রহণে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

জার্মানির মা ও শিশু কেন্দ্রে বন্দুকধারীর গুলি, নিহত ৬

৩০ জুন ২০২৬

টেলিভিশন ভাষণে রদ্রিগেজ বলেছেন, আন্তর্জাতিক ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযানগুলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।


দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা উত্তরাঞ্চলীয় বন্দর নগরী লা গুয়াইরাতেও জোর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।

গত বুধবার বিকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পশ্চিমে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর এক মিনিটের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশটির বহু ভবন ধসে পড়ে।


আটকে পড়াদের উদ্ধারের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শনিবার সন্ধ্যায় শেষ হয়ে গেছে। তবে, রবিবার কয়েকটি উদ্ধার অভিযান আশার আলো দেখিয়েছে। মানুষের কাছে খাবার ও পানি সরবরাহ থাকলে তাদের বেঁচে থাকার সময়কাল বাড়ানো সম্ভব বলে মনে করছেন উদ্ধার সংশ্লিষ্টরা।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২৪টি দেশের কাছ থেকে সমর্থন পেয়েছেন, যারা ৫০০ টনের বেশি ত্রাণসামগ্রী, ২ হাজার ৭০০ জন উদ্ধার ও সহায়তা কর্মী এবং অনুসন্ধানকারী কুকুরসহ প্রায় ৮৬টি দল পাঠিয়েছে।

সূত্র: আলজাজিরা

ভেনেজুয়েলায় ভূমিকম্পভেনেজুয়েলাআফটারশক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে