Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

জার্মানির মা ও শিশু কেন্দ্রে বন্দুকধারীর গুলি, নিহত ৬

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৯
জার্মানির মা ও শিশু কেন্দ্রে বন্দুকধারীর গুলি, নিহত ৬

সংগৃহীত ছবি

জার্মানির একটি মা ও শিশু কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে চারজন নারী ও দুজন পুরুষসহ মোট ছয়জন নিহত হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজ্য লোয়ার স্যাক্সনিতে ঘটে এই দুর্ঘটনা। গতকাল সোমবার স্থানীয় সময় গভীর রাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েলা বেরেনস।

পুলিশের তথ্য অনুযায়ী, নিজের শিশুকন্যার অভিভাবকত্ব নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তি। আর নিহতদের সবাই ওই কেন্দ্রের কর্মী ছিলেন।

হামলার সময় তিন মাস বয়সী ওই শিশুকন্যা এবং তার মা কেন্দ্রের একটি অফিসে উপস্থিত থাকলেও তারা অক্ষত আছেন। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ মূল সন্দেহভাজনসহ তিনজনকে আটক করেছে। তবে বর্তমানে ওই কেন্দ্রে আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে।

লোয়ার স্যাক্সনির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েলা বেরেনস সাংবাদিকদের জানান, এই গোলাগুলির ঘটনাটি পারিবারিক কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি

২৯ জুন ২০২৬

ড্যানিয়েলা এটিকে অত্যন্ত নির্মমভাবে চালানো একটি সহিংসতা হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এর পেছনে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য ছিল না।’

স্থানীয় পুলিশের তথ্যমতে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে প্রথম গুলির খবর পাওয়া যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই চারজন নারী ও একজন পুরুষ নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক ছিলেন।

লুনেনবার্গ পুলিশ প্রধান ক্যাথরিন শুওল জানিয়েছেন, ৪৫ বছর বয়সী মূল সন্দেহভাজন ব্যক্তি একজন তুর্কি নাগরিক। তার জন্ম জার্মানিতে। তিনি হ্যানোভারে বসবাস করতেন। এদিন নিজের মেয়ের অভিভাবকত্ব নিয়ে আলোচনার জন্য নিহতদের অনেকের সঙ্গে ওই কেন্দ্রে তার একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল।

সূত্র : বিবিসি

ইউরোপজার্মানিগোলাগুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!