Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি, পথে ৯ হাজার সেনা-নাবিক

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫
শেয়ার করুন:
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি, পথে ৯ হাজার সেনা-নাবিক

ইউএসএস থিওডোর রুজভেল্ট। ছবি: রয়টার্স

পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর সেনাদল মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মেকিন আইল্যান্ডের নেতৃত্বে একটি উভচর প্রস্তুতি দল মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়েছে। সব মিলিয়ে নতুন বহরে ৭ হাজারের বেশি নাবিক ও প্রায় ২ হাজার মেরিন রয়েছে।

ইউএস নেভির এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় বিপুল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন করা হবে।

তার ভাষ্য, পশ্চিম এশিয়ায় বিপুল সামরিক শক্তি জড়ো করা হলে ইরানকে মোকাবিলায় মার্কিন নেতাদের সামনে বিভিন্ন বিকল্প পথ খোলা থাকবে।

জানা গেছে, ইতিমধ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। একই ঘাঁটি থেকে ইউএসএস মেকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপও রওনা হয়েছে। এই বহরে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন রয়েছে। নতুন বহর পৌঁছালে ওই অঞ্চলে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী থাকবে। এর ফলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ২০ হাজারের বেশি নাবিক ও মেরিনে পৌঁছাতে পারে। পাশাপাশি সেখানে কয়েক’শ মার্কিন সামরিক বিমানও রয়েছে।

আরও পড়ুন

যুদ্ধ ফিরেছে ইউরোপে, নিরাপত্তা আর ‘নিশ্চিত’ নয়

০১ অক্টোবর ২০২৬

এ ধরনের বড় মার্কিন নৌ উপস্থিতি এর আগে চলতি বছরের এপ্রিলেও দেখা গিয়েছিল। তখন মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছিল, যা ২০০৩ সালের পর প্রথমবারের মতো ঘটেছিল। নতুন মোতায়েন সেই মাত্রার সামরিক উপস্থিতি আবার ফিরিয়ে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতির মধ্যে প্রায় ৯ হাজার সেনা ও নাবিককে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। তবে এখন পর্যন্ত নতুন হামলার নির্দিষ্ট তারিখ বা লক্ষ্য ঘোষণা করা হয়নি।

অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের চেষ্টা চললেও তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছেন এবং নভেম্বরের নির্বাচনের পর ইরানে বোমাবর্ষণ বাড়ানোর সম্ভাবনার কথাও বলেছেন।

সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকা একটি ক্রিপ্টোভিত্তিক গোপন ব্যাংকিং নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন অভিযোগ, ইরান নিষেধাজ্ঞা এড়াতে এই নেটওয়ার্ক ব্যবহার করত। নতুন পদক্ষেপের লক্ষ্য ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সীমিত করা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ বন্ধ করা।

সব মিলিয়ে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন রণতরী ও সেনা মোতায়েনের ফলে ইরানকে ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি আরও বড় হবে। তবে এই প্রস্তুতি শেষ পর্যন্ত নতুন সামরিক অভিযানে গড়াবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : আল জাজিরা, এপি

ইরানযুক্তরাষ্ট্রসামরিক প্রস্তুতিরণতরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন