Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম অতিথি জেলেনস্কি, ইউক্রেনের পাশে অটল বার্নহ্যাম

যুক্তরাজ্য সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৪০
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম অতিথি জেলেনস্কি, ইউক্রেনের পাশে অটল বার্নহ্যাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম (বামে) এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। স্থানীয় সময় সোমবার দেশটির একটি নৌঘাঁটিতে দুই নেতার বৈঠক হবার কথা রয়েছে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি ব্রিটেনের অটল সমর্থন আবারও স্পষ্ট করে তুলে ধরা হবে। বৈঠকে ইউক্রেনের সামরিক সহায়তা, যৌথ প্রতিরক্ষা উৎপাদন, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দুই নেতা যুক্তরাজ্যের নেতৃত্বে পরিচালিত ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কর্মসূচিও পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বৈঠকের আগে বার্নহ্যাম বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন অটুট থাকবে। কিয়েভের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইউরোপের নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী হওয়ার পরপরই জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন বার্নহ্যাম। তখনও তিনি ইউক্রেনকে আশ্বস্ত করে বলেছিলেন, ব্রিটেনের নীতিতে কোনও পরিবর্তন আসবে না।

সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে জেলেনস্কিকে প্রথম বিদেশি অতিথি হিসেবে বার্নহ্যামের আমন্ত্রণ জানানোকে নতুন সরকারের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন ইস্যুতে আগের সরকারের অবস্থানই বজায় রাখতে চাইছে বার্নহ্যাম প্রশাসন এবং ইউরোপের নিরাপত্তা প্রশ্নে কিয়েভের প্রতি লন্ডনের সমর্থন আরও দৃশ্যমান করাই এই সফরের মূল উদ্দেশ্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিইউক্রেন যুদ্ধব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে