ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী
দায়িত্ব নিয়েই ট্রাম্পকে প্রথম ফোন বার্নহ্যামের
- আনুষ্ঠানিক আলাপে ম্যানচেস্টারে আমন্ত্রণ

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: সংগৃহীত
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অ্যান্ডি বার্নহাম। ফোনালাপে ম্যানচেস্টার সফরের আমন্ত্রণও জানিয়েছেন ট্রাম্পকে।
অ্যান্ডি বার্নহ্যাম সোমবার যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহন করেন। দেশটির প্রথা অনুযায়ী তিনি রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন। এর পরেই ডাউনিং স্ট্রিটে প্রথম বক্তব্য দেন তিনি।
বক্তব্যে অর্থনীতি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন বার্নহ্যাম। তিনি বলেছেন, অর্থনীতি পরিচালনায় তিনি ‘অতি সতর্কতার’ নীতি অনুসরণ করবেন এবং বিদ্যমান আর্থিক নীতিমালা মেনেই এগোবেন।
বার্নহ্যাম বলেন, বর্তমান রাজস্ব নীতির মধ্যে যে নমনীয়তা রয়েছে, সেটুকু ব্যবহার করা



