Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বার্নহ্যামকে

ইফতেখার রাজীব, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:২৭
যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বার্নহ্যামকে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: রয়টার্স

আই হ্যাভ এ প্ল্যান। এই একটি বাক্য দিয়েই সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে আজ তার শপথ গ্রহণের মাধ্যমে লেবার সরকারের আপাতত মেয়াদ আরও তিন বছর হলেও, তিনি স্বপ্নের বীজ বুনেছেন দশ বছরের। এখন সময়ই বলে দেবে কতটা সফলভাবে উতরে যাবেন অ্যান্ডি বার্নহ্যাম। নাকি ব্যর্থতার গ্লানি আষ্টেপৃষ্ঠে ধরবে তাকেও।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামকে মোকাবিলা করতে হবে বিশাল সব চ্যালেঞ্জের। ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যে অথনৈতিক ভঙ্গুরতা, স্বাস্থ্য খাতের বেহাল দশা, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েন, প্রতিরক্ষা খাতের বাজেট, জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য, বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে জটিল পররাষ্ট্রনীতি পরিচালনা— সব দিকেই নজর দিতে হবে বার্নহ্যামকে। তবে এরই মধ্যে কিছু কিছু বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছেন তিনি। জ্বালানি মূল্যের দাম কমাতে উত্তর সাগরে তেল ও গ্যাস উত্তোলনের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন তিনি। গত শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন। পাশাপাশি ছোট ছোট ব্যবসায় সবাইকে উদ্বুদ্ধ হতে বলেছেন লেবার পার্টির এ নেতা। তবে বার্নহ্যাম সরকারের অর্থনীতি কতটা গতি পাবে, তা নির্ভর করবে পরবর্তী অর্থমন্ত্রীর ওপর। সরকার গঠনের পর লেবার পার্টির জনপ্রিয়তা হারাচ্ছে, সেদিকেও কাজ করতে হবে তাকে। আন্তর্জাতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও কৌশলগত সম্পর্ক ধরে রাখতে হবে বার্নহ্যামক।

এদিন তৃতীয় রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন স্যার কিয়ার স্টারমার। তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের পর তিনি বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান। সেখানে দেওয়া এক ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম বললেন, আমাদের আরও ভালো করতে হবে। এই মুহূর্তটি ব্রিটেনের জন্য একটি ‘সার্কিট ব্রেকার’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হতে চলেছে। তিনি আরও জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত পদক্ষেপগুলোর রূপরেখা আগামীকাল থেকেই ঘোষণা করা হবে।

ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যের আরেকটি বড় রাজনৈতিক পরিবর্তন। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গত চার বছরে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হলেন।  

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীঅ্যান্ডি বার্নহ্যাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?