Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সরকারের বিরুদ্ধেই আদালতে প্রেসিডেন্ট

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৭:৪৭
সরকারের বিরুদ্ধেই আদালতে প্রেসিডেন্ট

চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল- রয়টার্স

চেক প্রজাতন্ত্রে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ও সরকারের দ্বন্দ্ব এবার গড়িয়েছে আদালতে। আগামী মাসের ন্যাটো সম্মেলনে দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার অনুমতি না পেয়ে প্রেসিডেন্ট পেত্র পাভেল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বারস্থ হয়েছেন সাংবিধানিক আদালতের।

আজ মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নিজের সাংবিধানিক ক্ষমতার পরিধি নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি চেয়ে আদালতে আবেদন করেছেন পাভেল। এর একদিন আগে তার সাবেক প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন সরকার ঘোষণা দেয়, জুলাইয়ের ন্যাটো সম্মেলনের প্রতিনিধিদলে পাভেলকে রাখা হবে না।

সরকারের দাবি, ন্যাটোতে চেক প্রজাতন্ত্রের অবস্থান তুলে ধরা সরকারের দায়িত্ব। প্রতিরক্ষা ব্যয়সহ গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ও এর অন্তর্ভুক্ত। তবে এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ ও ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন পাভেল।

এক বিবৃতিতে তিনি বলেছেন, বিভিন্ন প্রেসিডেন্ট ও সরকারের আমলে অনুষ্ঠিত গত ২০টি ন্যাটো সম্মেলনের মধ্যে ১৯টিতেই চেক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দেশের প্রেসিডেন্টরা। শুধু স্বাস্থ্যগত কারণে একবার এর ব্যতিক্রম ঘটেছিল।

সাংবিধানিক আদালত জানিয়েছে, তারা অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে ৭ ও ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে আদালতের রায় পাওয়া যাবে কি না, তা এখনো অনিশ্চিত।

চেক সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত এবং পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব সরকারের। তবে সাবেক সেনাপ্রধান ও ন্যাটোর মিলিটারি কমিটির সাবেক চেয়ারম্যান পাভেল মনে করেন, সম্মেলনে তার অংশগ্রহণ যৌক্তিক।

ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের জন্য পরিচিত পাভেলের সঙ্গে বাবিশ সরকারের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ক্রমেই তিক্ত হয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী পদে মোটরিস্টস পার্টির একজন কর্মকর্তাকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানোর পর দুই পক্ষের দূরত্ব আরও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, ন্যাটো প্রতিনিধিদল নিয়ে এই বিরোধ সেই রাজনৈতিক টানাপড়েনেরই সর্বশেষ প্রকাশ।

ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে চেক প্রজাতন্ত্র নিচের সারির দেশগুলোর একটি। গত বছর দেশটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের ন্যূনতম লক্ষ্য পূরণ করতে পারেনি এবং চলতি বছরও সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পথে।

চেক প্রজাতন্ত্রপ্রেসিডেন্টআদালতন্যাটো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর