Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

অস্ট্রেলিয়ায় প্রথমবার শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু, ছড়াল সব মহাদেশেই

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৭:৩৩
অস্ট্রেলিয়ায় প্রথমবার শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু, ছড়াল সব মহাদেশেই

ব্রাউন স্কুয়া প্রজাতির একটি পরিযায়ী সামুদ্রিক পাখির দেহে এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু। এর মধ্য দিয়ে বিশ্বের সব মহাদেশেই পৌঁছে গেল উচ্চ সংক্রামক এই ভাইরাসটি।

আজ শনিবার দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পরিযায়ী সামুদ্রিক পাখি ‘ব্রাউন স্কুয়া’র শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এসপেরেন্স শহরের কাছে কেপ লে গ্র্যান্ড ন্যাশনাল পার্কের একটি সৈকতে পাখিটিকে পাওয়া যায়। এতদিন অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়নি। নতুন এই শনাক্তকরণের ফলে ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশে ছড়িয়ে পড়েছে।


আরও পড়ুন

মস্কোর আকাশে যুদ্ধের মেঘ, নিচে চেনা ছন্দ

২০ জুন ২০২৬


এইচ৫এন১ বার্ড ফ্লু পোলট্রি ও বন্য পাখির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা তুলনামূলকভাবে বিরল এবং সাধারণত আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এলে সংক্রমণ ঘটে।

সংবাদ সম্মেলনে জুলি কলিন্স বলেছেন, ‘আমরা সবাই জানতাম, চিরদিন বার্ড ফ্লুমুক্ত থাকা সম্ভব নয়।’

এসপেরেন্সের একটি সৈকতে ক্লান্ত অবস্থায় পাওয়া একটি ‘সাউদার্ন পেট্রেল’ পাখির শরীরেও ভাইরাসটির সংক্রমণের সন্দেহ রয়েছে। তবে এখন পর্যন্ত ব্যাপক হারে প্রাণী মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার থ্রেটেনড স্পিসিজ কমিশনার ফিওনা ফ্রেজার বলেছেন, ‘কয়েক দিনের মধ্যেই জানা যাবে দেশটির অন্য কোনো প্রাণী জনগোষ্ঠীতে ভাইরাসটি ছড়িয়েছে কি না।’


আরও পড়ুন

ইরানের দেখা পেতে আগে গিয়ে বসে আছেন মার্কিন প্রতিনিধিরা

২০ জুন ২০২৬


দেশটির প্রধান ভেটেরিনারি কর্মকর্তা বেথ কুকসন জানিয়েছেন, সম্ভাব্য এই পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়ে আসছিল কর্তৃপক্ষ। এ ঘটনায় জরুরি প্রাণী রোগবিষয়ক কমিটিও বৈঠকে বসেছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চল হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জে এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হয়েছিল।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হার্ড দ্বীপে গত বছরের আগস্ট থেকে বার্ড ফ্লুতে প্রায় ১৭ হাজার শাবক সিলের মধ্যে ১৩ হাজারের মৃত্যু হয়েছে। যা মোট সংখ্যার ৭৫ শতাংশেরও বেশি। একই সঙ্গে পেঙ্গুইনদের মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞানীদের ধারণা, ফ্রান্সের মালিকানাধীন ক্রোজেট দ্বীপপুঞ্জ থেকে পরিযায়ী পাখির মাধ্যমে ভাইরাসটি হার্ড দ্বীপে পৌঁছেছিল।

বার্ড ফ্লু মূলত পাখিদের একটি ভাইরাসজনিত রোগ। তবে শিয়াল, সিল ও ভোঁদড়সহ কিছু অন্যান্য প্রাণীও এতে আক্রান্ত হতে পারে। বর্তমানে বিশ্ব জুড়ে বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনটি হলো এইচ৫এন১, যা ১৯৯০-এর দশকের শেষ দিকে চীনে প্রথম শনাক্ত হয়।

পরিযায়ী পাখির চলাচলের কারণেই বিশ্বের বিভিন্ন দেশে গৃহপালিত ও বন্য পাখির মধ্যে বারবার এ রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। খুব বিরল ক্ষেত্রে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এসে মানুষও সংক্রমিত হতে পারে।

এইচ৫এন১বার্ড ফ্লুঅস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!