Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে বার্নহ্যাম

গৃহহীনতা দূর করাই প্রথম অগ্রাধিকার

  • আগামী এক দশকের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা করবে নতুন সরকার
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:১৯
গৃহহীনতা দূর করাই প্রথম অগ্রাধিকার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভাষণ দিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই গৃহহীনতা দূর করা এবং জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর '১০ নম্বর ডাউনিং স্ট্রিট'-এর সামনে দেওয়া ভাষণে তিনি বলেন, মানুষের জীবনে তাৎক্ষণিক স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি আগামী এক দশকের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা করবে তার সরকার।  

বার্নহ্যাম বলেছেন, ব্রিটেনের মানুষের এখনই কিছুটা স্বস্তি প্রয়োজন। সে জন্য অচিরেই জীবনযাত্রার ব্যয় কমাতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করা হবে। একই সঙ্গে বছরের শেষ দিকে দেশের অর্থনীতি ও জনসেবা খাতের উন্নয়নে ১০ বছর মেয়াদি একটি জাতীয় পরিকল্পনা প্রকাশ করা হবে। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার সংস্কার, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আরও বেশি কাউন্সিল হাউজ নির্মাণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে ওই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।  

নতুন প্রধানমন্ত্রী বলেছেন, গৃহহীনতার অবসান ঘটানো তার সরকারের প্রথম অগ্রাধিকার। এজন্য অতিরিক্ত ৩৪ কোটি পাউন্ড বরাদ্দ দেওয়া হবে। এই অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় বসবাসকারী হাজারো মানুষকে স্থায়ী আবাসনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কর্মসূচির অংশ হিসেবে তিনি লন্ডনের গৃহহীন মানুষের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থা দ্য প্যাসেজ পরিদর্শন করেন এবং সেখানে স্বেচ্ছাসেবী ও গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন।  

বার্নহ্যাম বলেছেন, রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।  দেশবাসীর উদ্দেশে বলেছেন, ঐক্য, সততা ও সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াই তার সরকারের লক্ষ্য। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, কল্যাণ ব্যয়ে সংস্কার এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গীকারও পূরণ করবে তার সরকার।  

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেওয়া এ ভাষণে বার্নহ্যাম দেশের মানুষের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যুক্তরাজ্যকে নতুন পথে এগিয়ে নেওয়ার এটাই সঠিক সময়। তার ভাষায়, ‘আমরা সবাই মিলে কাজ করলে দেশের জন্য নতুন আশা ও নতুন ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

অ্যান্ডি বার্নহ্যামযুক্তরাজ্যের প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর প্রথম ভাষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?