Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

এবার এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরুর হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫
শেয়ার করুন:
এবার এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরুর হুমকি রাশিয়ার

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি : রয়টার্স

প্রতিবেশী দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে দেশটির সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যাতে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বেধে যেতে পারে।

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। এর আগে রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় এস্তোনিয়া। পাশাপাশি বাল্টিক সাগরে রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও দুই দেশের উত্তেজনা বাড়িয়েছে।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। এরপর দেওয়া বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। এস্তোনিয়ার মধ্যে ‘রুশবিদ্বেষী’ প্রবণতাও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো।
সম্প্রতি বন্ধ করা রুশ-এস্তোনিয়া সীমান্ত। ছবি / রয়টার্সবিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের ড্রোন যাতে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে পারে, সে জন্য এস্তোনিয়া নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে দ্রুতই এ অভিযোগ অস্বীকার করেছে তালিন।

এ ছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে মস্কো।’

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। মস্কো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দেশটিতে এই জনগোষ্ঠী বৈষম্যের শিকার। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পেছনেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগ তুলে ধরেছিল মস্কো।

চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানিয়েছিল, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। দেশটির একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে রুশ নিরাপত্তা বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছিল তালিন।
এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা কাল্লাস। ফাইল ছবি / রয়টার্সএ সিদ্ধান্তে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের মিত্র এস্তোনিয়ার ধারণা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কো বৃহত্তর পরিসরে শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে ওই অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর পরিণতি শুধু এস্তোনিয়াকে নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদেরও ভোগ করতে হবে।

অন্যদিকে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার সব অভিযোগের জবাব না দিলেও ইউক্রেনের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার অপপ্রচারের বিষয়ে আমরা সাধারণত মন্তব্য করি না। তবে এ ক্ষেত্রে আবারও স্পষ্ট করে বলতে চাই, অন্য কোনো দেশের সামরিক অভিযানে ব্যবহারের জন্য এস্তোনিয়া কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই অঞ্চলের অন্য দেশগুলোও একই অবস্থান স্পষ্ট করেছে।

আরও পড়ুন

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

১৮ নভেম্বর ২০২৬

রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাল্টিক অঞ্চলের এস্তোনিয়াসহ ন্যাটোর অন্য সদস্যদেশগুলো ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। ইউক্রেনের ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করেছে। তবে কিয়েভের দাবি, রাশিয়ার সংকেত বাধাগ্রস্ত করার কারণে এমন ঘটনা ঘটছে।

ন্যাটোর সদস্যদেশগুলো ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। এসব অনুপ্রবেশের জন্য তারা রাশিয়াকে দায়ী করেছে।

এদিকে বার্লিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, এস্তোনিয়ার পরিস্থিতি এবং গত সপ্তাহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের ঘটনাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জোটটি। জবাব দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ ন্যাটোর হাতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রুটে বলেন, ‘পোল্যান্ড ও এস্তোনিয়াসহ বিভিন্ন জায়গায় আমরা পরিস্থিতি দেখছি। সামরিক ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হবে।’

সূত্র : আলজাজিরা 

রাশিয়াএস্তোনিয়ারাশিয়ার হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম