ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্ভাব্য হামলা মোকাবিলায় মিত্রদেশগুলোর কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র চেয়েছেন তিনি।শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, জ্বালানি অবকাঠামো, দিনিপ্রো নদীর ওপর থাকা সেতু এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।সম্ভাব্য হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিম...