প্রতিবেশী দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে দেশটির সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যাতে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বেধে যেতে পারে।সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। এর আগে রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় এস্তোনিয়া। পাশাপাশি বাল্টিক সাগরে রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও দুই দেশের উত্তেজনা বাড়িয়েছে।সীমান্ত...