Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বিক্ষোভে উত্তাল ইউরোপ

  • ৫০টিরও বেশি সংগঠনের ৪০০ শহরে কর্মসূচি
  • আবাসন, মজুরি, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবি
  • সামরিক ব্যয় বৃদ্ধি ও বাধ্যতামূলক সেনা নিয়োগের উদ্যোগের বিরোধিতা
  • যুক্তরাজ্যে ৩৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধর্মঘট
  • ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতায় বীমাকৃত সম্পদের সম্ভাব্য ক্ষতি ২০ কোটি ৭০ লাখ ইউরো
  • আন্দোলনকারীদের স্লোগান: ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়ো, তাদের যুদ্ধের জন্য নয়।’
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০০:৫২
শেয়ার করুন:
বিক্ষোভে উত্তাল ইউরোপ

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, আবাসন সংকট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের ঘাটতি এবং সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ। এসব দাবিতে শুক্রবার ২৫টির বেশি দেশে সমন্বিত বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নিয়েছেন তরুণ, শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন অধিকারকর্মীরা। আয়োজকদের দাবি, অর্ধশতাধিক যুব ও শিক্ষার্থী সংগঠনের জোটের আহ্বানে প্রায় ৪০০ শহরে এই কর্মসূচি পালিত হচ্ছে।

ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, গ্রিস, জার্মানিসহ বিভিন্ন দেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও অবরোধ, কোথাও সড়কে মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অংশগ্রহণকারীরা। শুক্রবারের পাশাপাশি আগামীকাল রবিবারও বিভিন্ন দেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, মজুরি বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং সামরিক খাতে ব্যয় কমানো। ইউরোপের দেশগুলো যখন প্রতিরক্ষা ও অস্ত্রশস্ত্র কেনায় ব্যয় বাড়াচ্ছে; তখন সেই অর্থ শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে ব্যয়ের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

৫০টির বেশি যুব ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটির স্লোগান— ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়ো, তাদের যুদ্ধের জন্য নয়।’ তাদের মতে, সামরিকীকরণ ও সামাজিক বৈষম্য বাড়িয়ে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়।

ফ্রান্সের আন্দোলন থেকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ

ইউরোপ জুড়ে এই আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা ফ্রান্সের শিক্ষার্থীদের বিক্ষোভ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বিদ্যালয় অবরোধ শুরু করেন। শিক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি, শিক্ষার পরিবেশের অবনতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পুলিশের সহিংসতার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরে বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ নেয়।

২০১৮ ও ২০১৯ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যরাও এবার বিক্ষোভের আয়োজকদের মধ্যে রয়েছেন। সে সময় জ্বালানি কর বৃদ্ধি নিয়ে শুরু হওয়া প্রতিবাদ পরে জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে পরিণত হয়েছিল। চলতি ২০ নভেম্বরের কর্মসূচিও সেই আন্দোলনের অষ্টম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে।

যুক্তরাজ্যে ৩৫০টির বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মঘটে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। জার্মানির কোলন শহরে ১০ হাজার পর্যন্ত শিক্ষার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হয়েছিল। বার্লিনে ১৫ হাজার মানুষের সমাগমের আশা জানিয়েছে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন। ইতালির রোম, জেনোয়া, বোলোনিয়া ও মিলানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। দেশটিতে সাধারণ ধর্মঘটের কারণে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল খাতেও কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জার্মানিতে তরুণদের আন্দোলনে যুক্ত হওয়ার অন্যতম কারণ, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আবার চালুর আশঙ্কা। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পঞ্চম বছর ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের আবার অস্ত্রসজ্জিত হওয়ার উদ্যোগের বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা।

ফ্রান্সে ক্ষয়ক্ষতি ২০ কোটি ইউরোর বেশি

বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সে সহিংসতা ও ভাঙচুরের আর্থিক ক্ষতিও বড় আকার ধারণ করেছে। দেশটির বীমা খাতের সংগঠন ফ্রান্স অ্যাসুরার্সের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ১৭ ও ১৮ অক্টোবরের বিক্ষোভ ঘিরে সহিংসতা ও লুটপাটে বীমাকৃত সম্পদের ক্ষতির পরিমাণ ২০ কোটি ৭০ লাখ ইউরোতে পৌঁছাতে পারে। এ ঘটনায় ৫ হাজার ২৮০টি বীমা দাবি জমা পড়েছে।

এর মধ্যে ১৯ কোটি ৮০ লাখ ইউরোই ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি। এ ধরনের ক্ষতির ঘটনায় দাবি জমা পড়েছে ৪ হাজার ৫০টি। ব্যক্তিগত সম্পদের ক্ষতি ৩৫ লাখ ইউরো এবং যানবাহনের ক্ষতি ৬০ লাখ ইউরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স অ্যাসুরার্সের প্রেসিডেন্ট ফ্লোরেন্স লুস্তমান বলেছেন, মাত্র ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহের তুলনায় এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষভাবে বেশি।

তুলনা হিসাবে ২০০৫ সালের দাঙ্গায় বীমা খাতের ক্ষতি হয়েছিল ২০ কোটি ৯০ লাখ ইউরো। আর ২০১৮-১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের কয়েক মাসের বিক্ষোভে ক্ষতির পরিমাণ ছিল ২৫ কোটি ৬০ লাখ ইউরো।

ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসাগুলোকে সহায়তা দিতে ফরাসি সরকারও উদ্যোগ নিয়েছে। ৫০ জনের কম কর্মী রয়েছে— এমন ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ১ হাজার থেকে ১০ হাজার ইউরো পর্যন্ত অনুদান দেওয়ার বিধান করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পণ্য পুনরায় মজুদ করার মতো কাজে সহায়তা দিতে রাষ্ট্রীয় বিনিয়োগ ব্যাংক বিপিফ্রান্সের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত সুদমুক্ত ঋণের ব্যবস্থাও রয়েছে।

শুধু অর্থনৈতিক সংকট নয়, বাড়ছে রাজনৈতিক অসন্তোষও

আন্দোলনকারীদের ক্ষোভের পেছনে রয়েছে একাধিক সংকট। আবাসন ও খাদ্যের ক্রমবর্ধমান দাম, স্থবির মজুরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ এবং তরুণদের কর্মসংস্থানের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সামরিক ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন দেশে বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালুর আশঙ্কা।

জার্মানির এক শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামার বলেছেন, সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামোয় বিপুল অর্থ ব্যয় করা হলেও একই সময়ে কল্যাণমূলক রাষ্ট্রের কাঠামো দুর্বল করা হচ্ছে।

আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলো সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং আবার অস্ত্রসজ্জার নীতি বন্ধ করাসহ ছয়টি বিস্তৃত দাবি সামনে এনেছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের বিভিন্ন দেশের এই বিক্ষোভের কারণ ও দাবিতে কিছু পার্থক্য থাকলেও জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষ এবং রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি অনাস্থা আন্দোলনগুলোকে একটি অভিন্ন জায়গায় নিয়ে এসেছে। আগামী দিনে এই আন্দোলন সরকারগুলোর অর্থনৈতিক ও প্রতিরক্ষা নীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

 

 

জীবনযাত্রাআবাসন সংকটশিক্ষাস্বাস্থ্যবিনিয়োগইউরোপবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী