Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মানসিক স্বাস্থ্যে ‘রেড অ্যালার্ট’, বিপাকে যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৫৬
মানসিক স্বাস্থ্যে ‘রেড অ্যালার্ট’, বিপাকে যুক্তরাজ্য

ফাইল ছবি

২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রায় দুই-তৃতীয়াংশ কিশোর-কিশোরী ভুগতে পারে মানসিক বা আচরণগত সমস্যায়। জুরিখ ইন্স্যুরেন্সের নতুন প্রতিবেদন বলছে, ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা এরই মধ্যে সাধারণ হয়ে উঠেছে। বর্তমানে এ বয়সী প্রায় ৫১ শতাংশ তরুণ-তরুণী ভুগছে উদ্বেগ, বিষণ্নতা বা এডিএইচডির মতো সমস্যায়।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এই হার বেড়ে পৌঁছাতে পারে ৬৪ শতাংশে, যা আরও বাড়াতে পারে তরুণদের বেকারত্ব সংকট।

মন্ত্রীরা সতর্ক করেছেন, যথাযথ উদ্যোগ না নিলে অনেক তরুণ দীর্ঘমেয়াদে ভাতানির্ভর জীবনে আটকে যেতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলছেন, সমাজে মানসিক স্বাস্থ্য সমস্যার বৃদ্ধি আমরা উপেক্ষা করতে পারি না। এটি উপেক্ষা করলে একটি প্রজন্ম একা কষ্ট পাবে এবং তাদের সম্ভাবনা থেকে বঞ্চিত হবে আমাদের অর্থনীতি ও সমাজ।

স্ট্রিটিংসহ বিভিন্ন দলের রাজনীতিকরা মানসিক রোগের অতিরিক্ত নির্ণয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

আম আদমিতে ‘বিজেপির গুপ্ত’ ছিলেন রাঘব চাড্ডা!

২৯ এপ্রিল ২০২৬


এক্সেটার বিশ্ববিদ্যালয়ের শিশু মনোবিজ্ঞানের অধ্যাপক উইল শিল্ড বলছেন, ‘আমরা হয়তো স্বাভাবিক শৈশব বা কৈশোরের অভিজ্ঞতাকে অতিরিক্ত চিকিৎসার আওতায় নিয়ে যাচ্ছি— এমন ঝুঁকি আছে। তবে কেন তরুণরা নিজেদের এভাবে ব্যাখ্যা করছে, সেটিও ভাবতে হবে। বর্তমান সমাজে পরিস্থিতি অনেক কঠিন, তাই তারা এভাবে নিজেদের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করছে।’

প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্য সমস্যাও বাড়ছে ব্রিটেনে। ২০২৮ সালের মধ্যে ১ কোটি ৫ লাখ মানুষ উদ্বেগে ভুগতে পারে, যা গত বছরের ৮৭ লাখ থেকে অনেক বেশি।

রেজলিউশন ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, উন্নত বিশ্বের তুলনায় ব্রিটিশ তরুণদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায়।

জুরিখ জানিয়েছে, জার্মানি, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার তুলনায় ব্রিটিশ তরুণদের মানসিক স্বাস্থ্য খারাপ। এর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, একাডেমিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক পরিবর্তনের মতো কারণ দায়ী।

বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে।

জুরিখ ইন্স্যুরেন্সের পিটার হ্যামিলটনের ভাষ্য, তরুণদের মানসিক স্বাস্থ্য সমস্যা প্রভাবিত করবে ভবিষ্যৎ কর্মশক্তি। সময়মতো ব্যবস্থা না নিলে এটি উৎপাদনশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক গতিশীলতার ওপর সৃষ্টি করবে দীর্ঘমেয়াদি চাপ।

যুক্তরাজ্যমানসিক স্বাস্থ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের