Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মসজিদে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে কিশোরী গ্রেপ্তার

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯
মসজিদে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে কিশোরী গ্রেপ্তার

মসজিদে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক কিশোরী। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে বন্দুক হামলার ঘটনায় হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগে ১৭ বছরের এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ভিডিও সরাসরি সম্প্রচার এবং হামলাকারীদের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী লেখা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলায় তিনটি হত্যাকাণ্ড ও একটি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিতে কিশোরীকে ‘সারাহ এল. সান্তিয়াগো’ হিসেবে শনাক্ত করা হয়েছে। ফোরসাইথ কাউন্টির জেলা অ্যাটর্নি জিম ও’নিল উইনস্টন-সালেমে এক সংবাদ সম্মেলনে জানান, তাকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। সোমবার একটি গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বুধবার এ খবর প্রকাশ করেছে এপি ও সিএনএন।

অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার আগে সান্তিয়াগো হামলাকারীদের সঙ্গে হামলার ভিডিও সরাসরি সম্প্রচার, তা প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া এবং হামলাকে ন্যায্যতা দেওয়ার দাবি করা একটি ইশতেহার প্রকাশের পরিকল্পনায় যুক্ত ছিলেন। প্রসিকিউটরদের দাবি, হামলার পর এসব কর্মকাণ্ড বাস্তবায়নেও সহায়তা করেন তিনি।

ও’নিল বলেছেন, উত্তর ক্যারোলিনার আইনে কেউ নিজ হাতে অপরাধের সব কাজ না করলেও অপরাধ সংঘটনে সহায়তা বা পরিকল্পনায় যুক্ত থাকার প্রমাণ থাকলে তাকে অপরাধের জন্য দায়ী করা যেতে পারে।

তবে সান্তিয়াগোর আইনজীবী অ্যালান দোরাসামি তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সান্তিয়াগো অপ্রাপ্তবয়স্ক। তদন্তের নথিপত্রও তিনি পুরোপুরি হাতে পাননি। ফলে মামলার প্রমাণ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তার ভাষ্য, এসব অভিযোগে তার মক্কেল নির্দোষ।

আরও পড়ুন

৪০ বছরের ধারায় বদলের ইঙ্গিত, মানুষের হাতে অর্থনীতি চান বার্নহ্যাম

০২ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ১৮ মে ২০২৬ সান দিয়েগোর একটি ইসলামিক সেন্টারে হামলা চালায় ১৭ বছরের কেইন ক্লার্ক ও ১৮ বছরের ক্যালেব ভাসকেজ। হামলার পর আত্মহত্যা করেন দুজনই। হামলায় নিহত হন আমিন আবদুল্লাহ, নাদির আওয়াদ ও মনসুর কাজিহা।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, হামলার আগে সান্তিয়াগো ভাসকেজকে সনেনরাড প্রতীকযুক্ত একটি প্যাচ কিনে পাঠিয়েছিলেন। হামলার সময় ভাসকেজ সেটি পরেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সনেনরাডকে নব্য নাৎসি ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের সঙ্গে যুক্ত একটি ঘৃণার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

মসজিদে হামলার তদন্তের অংশ হিসেবে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টির বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন ধরনের পিস্তল, রাইফেল ও শটগান রয়েছে। এ ছাড়া একটি ক্রসবো, কৌশলগত সরঞ্জাম, বিপুল পরিমাণ গুলি এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রও উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, হামলাকারীদের মধ্যে উগ্রপন্থী মতাদর্শের আদান-প্রদান হয়েছিল। উদ্ধার করা কথিত ইশতেহারে বিভিন্ন জাতি ও ধর্ম নিয়ে উগ্র বক্তব্য এবং ঘৃণাত্মক ভাষার সন্ধান পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত একটি অস্ত্রেও ঘৃণাত্মক বক্তব্য লেখা ছিল বলে জানান কর্মকর্তারা। হামলাকারীদের একজনের রেখে যাওয়া আত্মহত্যার নোটেও জাতিগত শ্রেষ্ঠত্বের কথা লেখা ছিল বলে জানানো হয়েছে।

উত্তর ক্যারোলিনার এফবিআই কার্যালয়ের কর্মকর্তা রেইড ডেভিস জানান, প্রযুক্তির আড়ালে থেকে কেউ অপরাধের দায় এড়াতে পারবে না। মানুষের জীবন ঝুঁকিতে ফেললে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রসিকিউটররা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের ক্ষমতা ব্যবহার করবে।

যুক্তরাষ্ট্রকিশোরী গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise