Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩
শেয়ার করুন:
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম

গ্রিসের এথেন্সে ১৪ বছর বয়সী ক্যাটেরিনা ড্যানিল সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছে। ইউরোপজুড়ে গৃহীত কঠোর পদক্ষেপের অংশ হিসেবে গ্রিস ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। ছবি: রয়টার্স

বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়েও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের প্রবণতা বাড়ছে। ইতিমধ্যে কয়েকটি দেশ এ বিষয়ে আইন কার্যকর করেছে। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশও একই ধরনের বিধিনিষেধের উদ্যোগ নিয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, ইউটিউবসহ নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা নিষিদ্ধ। নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা যেতে পারে।

এশিয়ায় নিয়ম করেছে যেসব দেশ

মালয়েশিয়ায় ২০২৬ সালের ১ জুন থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে। নতুন অ্যাকাউন্টের পাশাপাশি পুরনো অ্যাকাউন্টের ক্ষেত্রেও বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।মোবাইল আসক্তি— রয়টার্সইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের উচ্চঝুঁকির ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০২৬ সালের ২৮ মার্চ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হওয়া এ বিধিনিষেধের আওতায় ইউটিউব, টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম রয়েছে।

তুরস্কে ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হয়েছে।

চীনে শিশুদের অনলাইন নিরাপত্তা, কনটেন্ট নিয়ন্ত্রণ ও ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নিয়ে আগে থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে। তবে সেখানে সব সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের জন্য একক নিষেধাজ্ঞা নেই।


ভারতে কেন্দ্রীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা নেই। তবে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে ১৮ বছরের কম বয়সীদের তথ্য ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের যাচাইযোগ্য সম্মতির বিধান রয়েছে। কয়েকটি রাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের প্রস্তাবও আলোচনায় রয়েছে।

যুক্তরাজ্য, ইউরোপ ও আমেরিকা

যুক্তরাজ্যে অনলাইন সেফটি অ্যাক্টের মাধ্যমে শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে সুরক্ষায় প্ল্যাটফর্মগুলোর ওপর বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। ২০২৭ সালের বসন্তে এ বিধিনিষেধ কার্যকরের লক্ষ্য রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে অভিভাবকীয় সম্মতিসহ বাড়তি নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত আইন নয়।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। তবে ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আলাদা বয়সসীমা ও অভিভাবকের সম্মতির বিধান রয়েছে।

কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা আরোপের জন্য বিল সংসদে উত্থাপন করা হয়েছে। তবে সেটি এখনো আইনে পরিণত হয়নি।

ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইন অনুমোদন করলেও দেশটির সাংবিধানিক পরিষদ ২০২৬ সালের আগস্টে মূল ধারাটি বাতিল করে দেয়।রয়টার্সঅন্যান্য দেশ

ব্রাজিলে ২০২৬ সালের মার্চ থেকে কার্যকর আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখতে হবে। তবে এটি সরাসরি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আইন নয়।

সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সীদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ থেকে ১৬ বছর বয়সীদের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থার বিধানও রাখা হয়েছে।

আফ্রিকার দেশ গ্যাবনে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মিশরে ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিষিদ্ধ এবং ১৩ থেকে ১৫ বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক নিরাপদ ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চীনের সাংহাইয়ের একটি ক্যাফেটেরিয়ায় রাতের খাবারের সময় তরুণ-তরুণীরা মোবাইল ফোন দেখছেন। ছবি: রয়টার্সব্যবস্থা নিতে পারে যেসব দেশ

ইউরোপের ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, স্লোভেনিয়া ও নরওয়েতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের উদ্যোগ রয়েছে। এর মধ্যে গ্রিস ১৫ বছরের কম বয়সীদের ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে। ডেনমার্ক ও নরওয়েও যথাক্রমে ১৫ ও ১৬ বছরের বয়সসীমা বিবেচনা করছে।

এ ছাড়া নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের ব্যবহারে নিষেধাজ্ঞার বিল উত্থাপিত হয়েছে। ফিলিপাইন, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর ও মরক্কোতেও এ বিষয়ে প্রস্তাব, আলোচনা বা নীতিগত উদ্যোগ রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের এসব উদ্যোগে বয়সসীমা নির্ধারণের পাশাপাশি অভিভাবকের সম্মতি, বয়স যাচাই, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি তৈরির বৈশিষ্ট্য সীমিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিষেধাজ্ঞাসোশ্যাল মিডিয়াশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’