Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

কাবুলের হাসপাতালে হামলায় নিহত ২৬৯, পাকিস্তানের কাছে ব্যাখ্যা চায় স্বজনরা

বিবিসি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:১৩
কাবুলের হাসপাতালে হামলায় নিহত ২৬৯, পাকিস্তানের কাছে ব্যাখ্যা চায় স্বজনরা

সংগৃহীত ছবি

কাবুলের একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় নিহত শত শত আফগানের পরিবার জানতে চাইছে কেন তাদের স্বজনদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের দাবি, নিহতরা জঙ্গি নয়, চিকিৎসা নিতে আসা বেসামরিক মানুষ ছিলেন। তবে পাকিস্তান করছে ভিন্ন দাবি।

১৬ মার্চ কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওমিদ ড্রাগ রিহ্যাবিলিটেশন হাসপাতালে চালানো হামলাটি এখন আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। আজ মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে অন্তত ২৬৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কর্মকর্তারা মনে করছেন প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক নিহত ব্যক্তি আগুনে পুড়ে শনাক্তের অযোগ্য হয়ে গেছেন বা খণ্ড-বিখণ্ড হয়ে গেছে দেহ।

নিহতদের মধ্যে ছিলেন ২৪ বছর বয়সী মিরওয়াইস, যিনি হামলার মাত্র ১০ দিন আগে আসক্তি নিরাময়ের চিকিৎসার জন্য সেখানে ভর্তি হয়েছিলেন। তার বোন মাসুদা জানান, তার ভাইয়ের দেহের শুধু কাঁধের অংশ উদ্ধার করা গেছে।

তিনি বললেন, ‘আমার ভাইয়ের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমাদের কাছে দেওয়ার মতো প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। পাকিস্তান মিথ্যা বলছে। এটা কোনো সামরিক শিবির ছিল না। সেখানে এমন মানুষ ছিল যারা সুস্থ হয়ে ফিরতে চেয়েছিল পরিবারের কাছে।’

পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। বিবিসিকে দেওয়া এক বক্তব্যে তারা বলেছে, ‘কোনো হাসপাতাল, কোনো মাদক পুনর্বাসন কেন্দ্র এবং কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।’ পরে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, জঙ্গিরা মাদকাসক্তদের আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহার করত এবং কেন্দ্রটিকে তিনি ‘সম্ভবত আত্মঘাতী হামলাকারী প্রশিক্ষণ কেন্দ্র’ বলে বর্ণনা করেন।

তবে নিহতদের পরিবার, হাসপাতালের কর্মী এবং বেঁচে যাওয়া ব্যক্তিরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। হামলায় নিহত মেলাদের ভাই মিরাজ আলী মোহাম্মদ বললেন, ‘সবাই জানে এটি একটি হাসপাতাল ছিল, কোনো সন্ত্রাসী কেন্দ্র নয়।’ যার ভাই হাসপাতালের রান্নাঘরে কাজ করতেন, সেই হেদায়াতুল্লাহ বললেন, ‘সেখানে সবাই রোগী ছিল।’

২০১৬ সালে সাবেক মার্কিন-ন্যাটো ঘাঁটি ক্যাম্প ফিনিক্সে প্রতিষ্ঠিত ওমিদ কেন্দ্রটি বহু বছর ধরে প্রকাশ্যে পরিচালিত হয়ে আসছিল এবং এটি সাহায্য সংস্থা ও সাংবাদিকদের কাছেও পরিচিত ছিল। জাতিসংঘ নিশ্চিত করেছে যে, হামলার শিকার হয়েছেন চিকিৎসাধীন বেসামরিক ব্যক্তিরাই।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনটি বোমা রোগীদের ডরমিটরি, অফিস এবং কারিগরি প্রশিক্ষণ ভবনে আঘাত হানে, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এক চিকিৎসক ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়ে বলেছেন, ‘আমি জীবিত কাউকে খুঁজতে মৃতদেহের মধ্যে হাঁটছিলাম। চারদিকে ছড়িয়ে ছিল পোড়া মাংসের গন্ধ।’

নিহতদের পরিবার বলছে, কেন এই কেন্দ্রে হামলা চালানো হলো, তা তারা এখনো বুঝতে পারছে না। হামলায় নিহত আজমালের ভাই ওয়াহিদ সাইলানি বললেন, ‘পাকিস্তান কেন নিরীহ মানুষদের ওপর বোমা ফেলল?’

নিহতদের বেশিরভাগ পরিবারের মধ্যেই তাদের স্বজনদের সঙ্গে যা ঘটেছে, তার জন্য কাউকে জবাবদিহির আওতায় আনা হবে— এমন কোনো প্রত্যাশা নেই।

আরেক নিহতের ভাই বললেন, ‘আমরা নিপীড়িত মানুষ। আমাদের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা নেই। আমরা অবিচার ও নিষ্ঠুরতার শিকার হয়েছি। আল্লাহ যেন অপরাধীদের বিচার করেন।’

আফগানিস্তানপাকিস্তান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise